২৬ শে ডিসেম্বর থেকে কলকাতা বইমেলার প্রস্তুতির কাজ শুরু হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আগামী ১৮ ই জানুয়ারি থেকে ৩১ শে জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণ শুরু হচ্ছে এবারের আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ২৬ শে ডিসেম্বর থেকে তার প্রস্তুতির কাজ শুরু হচ্ছে। বুধবার মেলা প্রাঙ্গন পরিদর্শনে যান ত্রিদীপ চট্টোপাধ্যায় ,সুদীপ্ত দে, রাজু বর্মন সহ ফায়ার ব্রিগেড, কেএমডিএ এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রতিনিধিরা।

এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলার (Kolkata International Book Fair)থিম ইউনাইটেড কিংডম।লন্ডন থেকে ৬ জন প্রথম সারির লেখক এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।বিগত বছরের থেকে এ বছরে স্টলের সংখ্যা অনেকটাই বাড়ছে। এবার বইমেলায় ছোট বড় সব মিলিয়ে স্টলের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে।২৪ শে জানুয়ারি সিনিয়র সিটিজেন লেখকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হবে। বইমেলার পক্ষ থেকে জানানো হয়েছে এ বছর শনি রবি ও ছুটির দিনগুলিতে কলকাতা পুস্তক মেলা প্রাঙ্গনে আশেপাশে যে অফিসের প্রাঙ্গনগুলি আছে সেই এলাকাগুলি পার্কিংয়ের কাজে ব্যবহার করা হবে।

এবছর সংবাদ মাধ্যমের জন্য আলাদা পার্কিং জোন(Parking Zone) করার কথাও চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানানো হয়। কলকাতা পুস্তক মেলা প্রাঙ্গনটিকে সুন্দর করে সাজানোর পাশাপাশি বড় স্টল গুলিকে ভেঙে ছোট ছোট করে স্টলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বইমেলার পক্ষে ত্রিদিব বাবু জানান, গ্রাম বাংলা থেকে ছোট ছোট প্রকাশকরা যাতে কলকাতার এই আন্তর্জাতিক বই মেলাতে অংশগ্রহণের সুযোগ পায় ,তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি

‘এক-তৃতীয়াংশ জায়গায় বৃক্ষরোপণ বাধ্যতামূলক’, বৃক্ষরোপণ কর্মসূচিতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, মামলা দায়ের

চিকেন, মাছ নাকি মাটন? শরীরের জন্য কোন প্রোটিন সবচেয়ে উপকারী?

মথুরার আইআইটিয়ান ‘ভণ্ড’ বাবার কীর্তি ফাঁস, ফোন থেকে উদ্ধার ২৪ তরুণীর আপত্তিকর ভিডিও

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

আরসিবি-র ট্রফি জয়ের পর ভক্তদের উপহার, মুম্বইয়ে স্থানীয়দের সঙ্গে ক্রিকেট খেললেন ডি ভিলিয়ার্স

হাতে নেই ভাল চিত্রনাট্য, কাজের সন্ধানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হৃতিকের, উদ্বিগ্ন ভক্তরা

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

‘চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ লাগানো হবে’, বিশ্ব পরিবেশ দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মোদির মন্ত্রিসভা থেকে ছুটি দুই মন্ত্রীর! কারা তাঁরা?

বিজেপি ছাড়লেন প্রাক্তন রাজ্য সভাপতি কে আন্নামালাই