‘মহেশ জি, শাহরুখকেও হেনস্থা করেছে,’ বিজেপির বিরুদ্ধে তোপ মমতার

মুম্বই পৌঁছেই বলিউডের একাংশ শিল্পী ও বিশিষ্টজনদের পাশে দাঁড়ালেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু'দিনের সফরে মুম্বই গিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: মুম্বই পৌঁছেই বলিউডের একাংশ শিল্পী ও বিশিষ্টজনদের পাশে দাঁড়ালেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’দিনের সফরে মুম্বই গিয়েছেন। যার মধ্যে বুধবার বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপির প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বিশিষ্টজনদের সঙ্গে আলোচনা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘বিজেপি একটা চরম দক্ষিণপন্থী দল, হিংস্র ও অগণতান্ত্রিক। ভারতীয়রা মানুষের ক্ষমতায় বিশ্বাস করে, পেশি শক্তিতে নয়। তাই এদের বিরুদ্ধে লড়তে গেলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘মহেশ জি, আপনাকে কলঙ্কিত ও হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। এমনকি শাহরুখকেও হেনস্থা করা হয়েছে। আমাদের বাঁচতে গেলে ও লড়তে গেলে একসঙ্গে লড়াই করতে হবে। তাই যেখানে সুযোগ পাবেন বিজেপির বিরুদ্ধে বলবেন। আপনারা আমাদের পথ দেখান, নির্দেশ দিন, রাজনৈতিক ভাবে মোকাবিলা করব।’ সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার ঘটনায় তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে ক্রমাগত কাটছেড়া করার সময় কাঠগড়ায় দাঁড় করানো হয় পরিচালক মহেশ ভাটকে। নানা ইস্যুতে টার্গেট হয়েছিলেন তিনি। যার পিছনে বিজেপির প্রচ্ছন মদত ছিল বলেই দাবি ওয়াকিবহল মহলের। কারণ মুম্বইতে এনআরসি ও সিএএ-আন্দোলনের প্রধান মুখ ছিলেন মহেশ ভাট। তাঁর উদ্যোগেই মুম্বইতে আন্দোলন চলেছিল কিছুদিন।

অপরদিকে বিজেপির নিশানায় বরাবরই রয়েছেন শাহরুখ খান। ২০১৭ সালে এক সাক্ষাৎকারে বর্তমান ভারত নিয়ে একটি মন্তব্যের জেরে কিং খানকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি দেওয়া হয়। সদ্য তাঁর বড় ছেলে আরিয়ান খানকে মুম্বই ক্রুজের ড্রাগ মামলায় ‘চক্রান্ত’ করে ফাঁসানো হয়েছে বলেও মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই সমস্ত ঘটনাকে একসঙ্গে করেই মুম্বইয়ের বিশিষ্ট শিল্পীদের সাহস জুগিয়ে লড়াইয়ের ডাক দিয়েছেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই লড়াইয়ে মারাঠিদের পাশে চাই। কারণ বাঙালি ও মারাঠিদের মধ্যে একটা নির্দিষ্ট সেতু রয়েছে।

এদিনের অনুষ্ঠানে গীতিকার-কবি জাভেদ আখতার ছাড়াও হাজির ছিলেন, শত্রুঘ্ন সিনহা, মেধা পাটকার, মহেশ ভাট, স্বরা ভাস্কর, সাহিত্যিক শোভা দে, রাহুল বসু, কঙ্কনা সেন শর্মা, সাফি পারকর, সুধীর কুলকার্নি সহ আরও অনেকে। 

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

নিরাপদ বিনিয়োগে আগ্রহী! স্টেট ব্যাঙ্কে FD-তে ১ লক্ষ টাকা রাখলে কত মিলবে সুদ?

১৪ নভেম্বর পর্যন্ত শুক্র বক্রী, অর্থকষ্টে ভুগবেন এই ৫ রাশির জাতকরা

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর মুখে পোস্টপেইড গ্রাহকদের জোর ধাক্কা দিল Airtel, কত টাকা বাড়তি গুনতে হবে?

পেট্রোল পাম্প সিল করতে গিয়ে ছুরির আঘাতে ফালাফালা ইন্ডিয়ান অয়েলের আধিকারিক

এক সেঞ্চুরিতেই খুলল কপাল, প্রথমবার আইসিসির ক্রমতালিকায় প্রথম দশে শ্রেয়স

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজক নমিত মালহোত্রার অফিসে আয়কর হানা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে