আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পর্যটনের প্রসারে শীতই জেলায় জেলায় ‘বাংলা মোদের গর্ব’ উৎসব

নিজস্ব প্রতিনিধি: এবারের শীতকালকে উৎসব মুখর করতে উদ্যোগী হয়েছে রাজ্যের পর্যটন দফতর। কারণ করোনার ধাক্কায় গত দুই বছর ধরে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছিল পর্যটন ব্যবসা। এবার নতুন করে সাধারণ মানুষকে পর্যটনে উৎসাহ দিতেই এই পর্যটন দফতর শুরু করতে চলেছে ‘বাংলা মোদের গর্ব’ উৎসব। মূলত উৎসবের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরকারের যোগসূত্র স্থাপনই লক্ষ্য রাজ্য সরকারের। ডিসেম্বর মাসকেই এই উৎসবের জন্য পাখির চোখ করছে রাজ্য। এই উৎসবের জন্য ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে।

কী থাকবে এই উৎসবে?

রাজ্যের পর্যটন দফতর সূত্রে জানা যাচ্ছে, প্রত্যেকটি জেলায় অনুষ্ঠিত হবে ‘বাংলা মোদের গর্ব’ উৎসব। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিষয় ভিত্তিক স্টল থাকবে। তবে এবারের উৎসবের মূল লক্ষ্য পর্যটন ক্ষেত্রকে উৎসাহ দেওয়া। জানা যাচ্ছে, প্রতিটি জেলার যে নিজস্ব সংস্কৃতি ও লোকশিল্পকে তুলে ধরা হবে এই উৎসবগুলিতে। কারণ করোনার জেরে দূরে কোথাও ঘুরতে যাওয়ার বদলে কাছেপিঠেই মানুষ যেতে চাইছেন। এর জেরে নতুন নতুন জায়গার সন্ধান করছেন ভ্রমণপিপাসু মানুষ। তাঁদের জন্যই থাকবে বিভিন্ন স্টল। করোনা ভীতি কাটিয়ে সাধারণ মানুষকে ফের ভ্রমণমুখী করাই লক্ষ্য হবে পর্যটন দফতরের। এই উৎসবেই মানুষ জানতে পারবেন বাংলার বিভিন্ন অফবিট ডেস্টিনেশনের খোঁজখবর, সুযোগ সুবিধা। ফলে ব্যগ গুছিয়ে বেড়িয়ে পড়ার আগে একবার ঢুঁ মারতেই হবে ‘বাংলা মোদের গর্ব’ উৎসবে।

Published by:

Share Link:

More Releted News:

৭১ বছর বয়সে ডিজিটাল দুনিয়ার হিরো বনগাঁর শিক্ষক, নেটপাড়ায় মন জয় করলেন ‘গান দাদু’

‘লোডশেডিং হতে পারে, গণনার সময়ে সতর্ক থাকবেন,’ কাউন্টিং এজেন্টদের বার্তা অভিষেকের

‘‌রাত ২টো পর্যন্ত গণনা চলতে পারে’‌, কাউন্টিং এজেন্টদের সজাগ থাকার নির্দেশ মমতার

রবিবার থেকে শুরু হবে বঙ্গে প্রবল দুর্যোগ, গণনা কেন্দ্রে বাড়তি সর্তকতা নেওয়ার পরামর্শ

গণনাকেন্দ্রকে দুর্গে পরিণত করতে নিয়োগ আরও ১৬৫ কাউন্টিং পর্যবেক্ষক ও ৭৭ পুলিশ অবজার্ভার

‘‌যখন মানবতা পথ দেখায়, তখন আশার জয় হয়’‌, মানবিক বার্তা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ