দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

২৩জুড়ে বঙ্গে কেউ পেলেন না মোদির উজ্জ্বলা সংযোগ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: উনিশে জিতে শ্লোগান তোলা হয়েছিল, ‘আবকে বার ২০০ পার’। কিন্তু একুশের ভোটে সেই লক্ষ্যপূরণ সম্ভব হয়নি। দৌড় থেমে গিয়েছিল ৭৭টি আসন পেয়েই। সেই রাগে বাংলার(Bengal) মানুষকে উচিত শিক্ষা দিতে একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। সেই সব প্রকল্পের মধ্যে যেমন আছে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা, তেমনি আছে আবাস যোজনার টাকাও। আছে মিড ডে মিলের টাকা, আছে স্বাস্থ্যখাতের টাকাও। এবার সেই তালিকায় জুড়ে গেল আরও একটি প্রকল্পের নাম। জানা গিয়েছে, চলতি ২০২৩ সাল জুড়ে বাংলার বুকে কোনও পরিবারই মোদির বহু প্রচারিত উজ্জ্বলা গ্যাসের(PM Ujjwala Yojana) সংযোগ পাননি। কার্যত নিঃশব্দে এই প্রকল্পটি থেকেও বাংলার মানুষকে বঞ্চিত করে দিয়েছে মোদি সরকার।

জানা গিয়েছে, বাংলার জেলায় জেলায় থাকা গ্যাসের ডিলারদের(Gas Dealers) কাছে উজ্জ্বলা গ্যাসের সংযোগ নেওয়ার জন্য বহু আবেদন জমা পড়ে রয়েছে। সংখ্যাটা ১ লক্ষ ২২হাজারেরও বেশি। সেই সব নথি খতিয়ে দেখাও হ্যে গিয়েছে। কিন্তু তারপরেও একটিও আবেদন মঞ্জুর করা হয়নি। কেন? ডিলারদের দাবি, কেন্দ্রের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের(Ministry of Petroleum and Natural Gas) তরফেই অনুমোদন আসেনি। আর তাই এই বছর একজন আবেদনকারীকেও উজ্জ্বলা গ্যাসের সংযোগ দেওয়া যায়নি। তবে আগামী ৩ বছরে দেশের প্রায় ৭৫ লক্ষ পরিবারকে গ্যাসের সংযোগ দেওয়ার টার্গেট দেওয়া হয়েছে।

মজার কথা, কেন্দ্রের এই বঞ্চনার কথা কিন্তু গ্যাসের সংযোগ দেওয়া সংস্থাগুলির আধিকারিকেরা স্বীকারই করছেন না। তাঁরা রাজ্যের ঘাড়ে মিথ্যা অপবাদ চাপাচ্ছেন। তাঁদের দাবি, উজ্জ্বলা গ্যাসের জন্য রাজ্য সরকারকে অনুমোদন দিতে হয়। সেটা পাওয়া যায়নি। সেকারণে ২০২৩ সালে এরাজ্যে কাউকে সংযোগ দেওয়া যায়নি। যদিও রাজ্য প্রশাসনের দাবি, অভিযোগ একেবারেই ঠিক নয়। অনুমতি ছিল বলেই অতীতে গ্যাস সংস্থাগুলি সংযোগ দিয়েছিল।  

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উজ্জ্বলা গ্যাসের সংযোগ দেওয়া নিয়ে অতীতে বেশকিছু অভিযোগ ওঠে। যারা এই সংযোগ পাওয়ার উপযুক্ত নয়, তাদেরও দেওয়া হয়। উজ্জ্বলা গ্যাসের সংযোগ পাওয়ার ক্ষেত্রে ১৪টি শর্ত রয়েছে। উপভোক্তাদের বাইক, চারচাকা গাড়ি, মাছ ধরার বোট থাকলে এই পরিষেবা পাবে না। কৃষি যন্ত্রাংশ থাকা চলবে না। পরিবারের কেউ সরকারি চাকরি করলে প্রকল্পের সুবিধা পাবেন না। রেফ্রিজারেটর, ল্যান্ডফোন থাকলেও উজ্জ্বলা গ্যাসের সংযোগ মিলবে না। এসব আছে এমন অনেকেই সংযোগ পেয়েছেন বলে অভিযোগ। অনিয়ম বন্ধ করতে কেন্দ্রের তরফে রাজ্যকে বার্তা দেওয়া হয়েছিল যে, প্রতিটি জেলায় কমিটি গঠন করা হবে। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা কমিটিতে থাকবেন। তাঁরা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। কোথাও অনিয়ম হলে ব্যবস্থা নিতেও পারবেন। সেই সব কিছুই করা হয়নি।

যদিও তৃণমূলের দাবি, ২০২৩ সালে বিধানসভা বা লোকসভা নির্বাচন ছিল না। সেকারণেই তারা এই পরিষেবা বন্ধ রেখেছে। ২০২৪সালে লোকসভা নির্বাচন রয়েছে। সেকারণে তারা সামনের বছর থেকে আবার সংযোগ দেওয়ার টার্গেট নিয়েছে। বিজেপি সরকার বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করছে। ওরা ১০০দিনের কাজ বন্ধ রেখে গ্রামের গরিব মানুষের ক্ষতি করছে। আবাস যোজনা প্রকল্পের টাকা না দেওয়ায় ঝুঁকি নিয়ে অনেকেই মাটির বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন। ওরা গরিব মানুষের কথা ভাবে না। সেকারণেই উজ্জ্বলা গ্যাসের সংযোগও বন্ধ রেখেছে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ