Loading live market data...
Loading active stocks...
Connecting...

১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে শিয়ালদহ আদালতে হাজিরা সলমনের সহ-অভিনেত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ১২ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে  সলমন খানের সহ-অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে। মঙ্গলবার কলকাতার শিয়ালদহ আদালতে উপস্থিত হলেন অভিনেত্রী। তাঁর  পরনে ছিল  নীল  টিশার্ট। আর মুখে ছিল মাস্ক। গত ২০১৮ সালের একটি ঘটনায় জারিন খানের  বিরুদ্ধে নারকেলডাঙা থানায় প্রতারণার অভিযোগ করেছিল একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা।

সেই কারণেই চলতি বছর সেপ্টেম্বরে নায়িকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল শিয়ালদহ কোর্ট। তাই এদিন কলকাতার শিয়ালদহ আদালতে হাজিরা দিলেন সলমনের সহ-অভিনেত্রী।প্রসঙ্গত , ২০১৮ সালে কালীপূজা উদ্বোধনে কলকাতায় আসার কথা ছিল  ‘হাউসফুল ২’-খ্যাত অভিনেত্রী  জেরিন খানের। ৪২ লাখ টাকার বিনিময়ে অভিনেত্রীর সঙ্গে চুক্তি করেছিল নারকেলডাঙা থানা এলাকার একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। চুক্তি অনুসারে ছয়টি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ১২ লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন।

৫ নভেম্বর কালীপূজার উদ্বোধন করার জন্য চুক্তি হলেও তিনি উদ্বোধন করতে যাননি। তারপরেও  টাকাও ফেরত দেননি বলে অভিযোগ উঠেছে।  তাই বাধ্য হয়েই ২০১৮ সালের ২৭ নভেম্বর নারকেলডাঙা থানায় জেরিন ও তার সেক্রেটারির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। দুজনের বিরুদ্ধে নারকেলডাঙা থানার পুলিশ শিয়ালদহ আদালতে চার্জশিট দাখিল করে। এবার সেই ঘটনার জন্যই খাস কলকাতায় এসে হাজিরা দিলেন সলমনের সহ-অভিনেত্রী জারিন খান। তবে এদিন আচমকাই আদালত চত্বরে জারিনকে দেখে সবাই অবাক হয়ে যান।

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

রাতে তরমুজ খাওয়া কি বিপজ্জনক? জানুন খাওয়ার সঠিক সময়

সন্ধ্যা নামতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, ৯ জেলায় বজ্রপাতের আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়া

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

বাবা হলেন সূর্যকুমার যাদব, পুত্র নাকি কন্যা এল ঘর আলো করে?

ডিজিটাল স্বাস্থ্য পরিষেবায় বড় বদল, চালু হল স্বাস্থ্য ভারত পোর্টাল

‘‌তৃণমূলের সব চোর’‌, বিমানে মহুয়াকে স্লোগান, ‘‌এটা অভব্যতা’‌, পাল্টা সরব সাংসদ

রাত বারোটার মধ্যে মমতা ইস্তফা না দিলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন?

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ভোট পরবর্তী হিংসায় তপ্ত হাওড়ার শিবপুর, গুলি ও বোমাবাজিতে আহত তিন

বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটায় জড়িত ৫ ক্রিকেটার, শাস্তি দিচ্ছে বিসিবি

মাধ্যমিকের ফল কখন থেকে দেখা যাবে? অনলাইনে কীভাবে দেখবেন? জানুন সম্পূর্ণ পদ্ধতি