‘বাবার হাতেই প্রথম মদের গ্লাসে চুমুক দিই, একসঙ্গে ৪টে প্রেমিক রাখতে বলতেন’: টুইঙ্কল

স্কচ অন দ্য রকস, যদিও সেটা আমার কাছে সেসময় বেশ ভারী ছিল। যখন আমি প্রথম ডেটিং করা শুরু করি, তখনও বাবা আমায় বলেছিলেন, যে তিনি এমন একজন সঙ্গী খুঁজছেন যে তাঁর কোলে শুয়ে পড়বে আবার তাঁরা একসঙ্গে একই বই পড়বেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, মেয়েরা নাকি বাবা অন্ত প্রাণ, বাবারাও মেয়ে অন্ত প্রাণ। তাই অনেক পুরুষই মেয়ে সন্তানের আশা করেন। কিন্তু একই দিনে বাবা ও মেয়ের জন্মদিন পালন, বিষয়টি একেবারেই বিরল। হ্যাঁ, ১৯৪২ সালে জন্ম হয়েছিল বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার, আর ১৯৭৪ সালে জন্ম হয় তাঁর বড় মেয়ে তথা অক্ষয় কুমার ঘরণী টুইঙ্কেল খান্নার। বাবা আর মেয়ের মধ্যে ৩২ বছরের ফারাক হলেও তাঁদের জন্মদিনটা একই তারিখে। ২৯ ডিসেম্বর। হ্যাঁ, আজ রাজেশ খান্নার ৮১ তম জন্মবার্ষিকী, আর টুইঙ্কেল খান্নার ৫০ তম জন্মদিন। তাই অভিনেত্রী বরাবরই বলে এসেছেন জুন নয়, তাঁর কাছে ডিসেম্বর মাসটাই পিতৃদিবস। বলিউডের একজন সফল অভিনেতা হলেও ব্যক্তিগত জীবনে বদমেজাজি মানুষ ছিলেন রাজেশ খান্না।

মদ ও নারীর নেশার কারণে টুইঙ্কেল খান্নার মা ডিম্পল কাপাডিয়ার সঙ্গে খুব অল্প বয়সেই ডিভোর্স হয়ে যায় রাজেশ খান্নার। তবে মেয়েদের সঙ্গে খুব বন্ধুত্ব পূর্ণ সম্পর্কে ছিল রাজেশ খান্নার। বলিউডে তাঁর ঝুলিতে রয়েছে অসংখ্য সুপারহিট চলচ্চিত্র। মমতাজ, আশা পারেখের সঙ্গে জুটি বেঁধে অসংখ্য ছবি উপহার দিয়েছেন অভিনেতা। কিন্তু ব্যক্তিগত জীবনের মদের নেশা একেবারে তাঁর মানসিকতাই বদলে দিয়েছিল। যাই হোক, আজ সকাল সকাল টুইঙ্কেল খান্না নিজেকে এবং বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও পোস্ট করেন। রাজেশ খান্নার মতো তাঁর মেয়েও অভিনয় জগতে প্রবেশ করেছিলেন কিন্তু কয়েক বছর আগে টুইঙ্কল অভিনয়কে বিদায় জানান। এখন তিনি একজন লেখক। তবে সোশ্যাল মিডিয়ায় যেকোনও কিছু নিয়ে তাঁর মতামত জানাতে দ্বিধা করেন না। টুইঙ্কল একবার প্রকাশ করেছিলেন যে, তাঁর বাবা রাজেশ খান্নাই তাঁর মেয়েকে ডেটিংয়ের পরামর্শ দিয়েছিলেন। পাশাপাশি তিনি মেয়েকে এও উপদেশ দিয়েছিলেন যাতে তার হৃদয় কখনও ভেঙে না যায়।

টুইঙ্কেল খান্না প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তার বাবার সঙ্গে পুরনো ছবি শেয়ার করেন। টুইঙ্কলের কথায়, ‘অনেক বাবা-ই পুত্র সন্তানের জন্য আশা করেন। আমার বাবা সেটা করেননি। বরং বাবা, আমার জন্মের পর মাকে বলেছিলেন, এটা ওঁর ৩১ তম জন্মদিনের সেরা উপহার। উনি (বাবা রাজেশ খান্না) কখনওই আমায় বেবি বলে ডাকেননি, আমায় টিনাবাবা বলতেন। আমার বড় হওয়া আশেপাশের অন্যান্য শিশুদের থেকে অনেক আলাদা ছিল। কৈশোরে আমার চারপাশে কোনও বিধিনিষেধ টানা ছিল না। মেয়ে একদিন স্বামীর ঘরে চলে যাবে, এই ভেবে আমায় কখনও বড় করা হয়নি। বাবার হাতে প্রথমবার আমি মদ্যপান করেছিলাম, অ্যালকোহলে চুমুক দিয়েছিলাম। স্কচ অন দ্য রকস, যদিও সেটা আমার কাছে সেসময় বেশ ভারী ছিল। যখন আমি প্রথম ডেটিং করা শুরু করি, তখনও বাবা আমায় বলেছিলেন, যে তিনি এমন একজন সঙ্গী খুঁজছেন যে তাঁর কোলে শুয়ে পড়বে আবার তাঁরা একসঙ্গে একই বই পড়বেন। আমি হেসে বলেছিলাম, বাবা, এটা কখনওই সম্ভব নয়। তোমার প্রত্যাশা হাস্যকর। যদি উনি তোমার থেকেও ধীরে ধীরে পড়েন বা বিরতি নিতে চান তাহলে কী হবে! আমার বাবা আমাকে একসঙ্গে ৪টে বয়ফ্রেন্ড রাখার পরামর্শ দিয়েছিলেন। যাতে আমি কখনও মনে আঘাত না পাই। আমার বাবা হয়ত আমার পাশে দাঁড়াননি, তবে জীবনের প্রতিটি পর্যায়ে আমার হাত ধরে রেখেছেন।’ টুইঙ্কলের জন্মদিনে একটি বিশেষ পোস্ট শেয়ার করে অক্ষয় কুমার লিখেছেন- ‘আমার হাল্ক দীর্ঘজীবী হোক। আপনার হাস্যরসের সঙ্গে আমাদের জীবনে এতগুলি বছর যোগ করার জন্য তোমাকে ধন্যবাদ।’

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন