মাত্র ১১, তৃণমূলের সঙ্গে লড়াইয়ে মহিলা মুখের আকাল বিজেপির

বঙ্গ বিজেপির তরফে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের যে প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে সেখানে মাত্র ১১ জন মহিলার নাম রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখে তৃণমূল(TMC) বিরোধিতা। এদিকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার মহিলা মুখের আকাল। সব কিছু ঠিক থাকলে ২৪’র ভোটে(General Election 2024) তৃণমূল রাজ্যের অর্ধেক লোকসভা আসনে মহিলা প্রার্থী(Women Candidate) দাঁড় করাতে পারে। সেই হিসাবে তাঁরা ২০ কি ২১টি আসনে মহিলা মুখকে তুলে ধরবে প্রার্থী হিসাবে। তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে বঙ্গ বিজেপির(Bengal BJP) একাংশও চাইছিল রাজ্যের ২০-২১টি লোকসভা কেন্দ্রে মহিলা প্রার্থীদের প্রধান্য দিতে। কিন্তু এখন দেখা যাচ্ছে গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপির হাতে সেই সংখ্যক মহিলা মুখই নেই। রাজ্যের অর্ধেক আসনে মহিলা মুখ তুলে ধরা তো দূরের কথা, এক তৃতীয়াংশ আসনেও মহিলা মুখ তুলে ধরতে অক্ষম পদ্ম শিবির। সূত্রে জানা গিয়েছে, বঙ্গ বিজেপির তরফে দলের শীর্ষ নেতৃত্বের কাছে রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের যে প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে সেখানে এখনও পর্যন্ত মাত্র ১১ জন মহিলার নাম রয়েছে। সেই হিসাবে দেখতে গেলে, ভোটের আগেই তৃণমূলের থেকে যোজন যোজন পিছিয়ে পড়ল বিজেপি। অন্তত বাংলার মাটিতে। যদিও সব আসনের নাম এখনও জমা দেয়নি বাংলার পদ্ম শিবির।  

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের রাজ্য নেতৃত্বের তরফে যে সব মহিলার নাম জমা পড়েছে তাঁদের মধ্যে ইতিমধ্যেই ২জন সাংসদ। একজন দেবশ্রী চৌধুরী, অপরজন লকেট চট্টোপাধ্যায়(Locket Chatterjee)। এর মধ্যে দেবশ্রীকে তাঁর বর্তমান কেন্দ্র রায়গঞ্জ থেকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হলেও লকেটের ক্ষেত্রে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের নাম প্রস্তাব করা হয়েছে। সেক্ষেত্রে বাদ পড়তে পারে এই কেন্দ্রের বর্তমান বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষাপ্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকারের নাম। তাঁকে অপর কোনও আসন থেকে প্রার্থী হিসাবে তুলে ধরার প্রস্তাব দেয়নি বঙ্গ বিজেপি নেতৃত্ব। অন্যদিকে অগ্নিমিত্রা পালকে ফের আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে চেয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। অগ্নিমিত্রা আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেও বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং হেরেওছিলেন। তারপরও তাঁকেই ফের ওই আসনেরই প্রার্থী হিসাবে চেয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এর বাইরে যে সব নাম জমা পড়েছে সেগুলি হল – অঞ্জনা বসু, কেয়া ঘোষ, রূপা গঙ্গোপাধ‌্যায়, শ্রীরূপা মিত্র চৌধুরি, মাফুজা খাতুন, অর্চনা মজুমদার ও রিমঝিম ঘোষ।

অঞ্জনা বসুকে মেদিনীপুর থেকে, কেয়া ঘোষকে বর্ধমান-দুর্গাপুর থেকে, রূপা গঙ্গোপাধ‌্যায়কে বারাসত থেকে, ভারতী ঘোষকে ঘাটাল থেকে, শ্রীরূপা মিত্র চৌধুরিকে জঙ্গিপুর থেকে, মাফুজা খাতুনকে বহরমপুর থেকে, অর্চনা মজুমদারকে রানাঘাট থেকে প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে। আবার বঙ্গ বিজেপি সূত্রেই জানা গিয়েছে, দমদম লোকসভা কেন্দ্রের জন্য দলের প্রাক্তন সভাপতি রাহুল সিনহার নাম প্রস্তাব করা হলেও তার সঙ্গে রিমঝিম ঘোষের নামও জুড়ে দেওয়া হয়েছে। আবার শ্রীরামপুর কেন্দ্রের জন্য বিজেপির রাজ্য নেতৃত্ব পেশায় আইনজীবী দেবজিৎ সরকারের নাম প্রস্তাব করলেও শুভেন্দু গোষ্ঠী সেখানে মধুছন্দা করকে প্রার্থী হিসাবে চাইছে। তবুও সব মিলিয়ে বিজেপি ২৪’র ভোটে বাংলা থেকে ১৪ আসনে মহিলা প্রার্থী দিতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আর তৃণমূলের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যের অর্ধেক আসনে মহিলা প্রার্থী দেওয়ার স্বপ্ন আপাতত পদ্মশিবিরে দিবাস্বপ্ন হিসাবেই থেকে যাচ্ছে।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর