‘প্রহসনের ভোটে’ জয়ী সাকিব আল হাসান, জিতলেন বিসিবি সভাপতিও

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাইশ গজের ময়দানে অনেকবার সাফল্য পেয়েছেন। বাইজ গজের ময়দান ছেড়ে রবিবার প্রথমবার ভোটের ময়দানে নেমেও বাজিমাত করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মাগুরা-১ আসন থেকে শাসকদল আওয়ামী লীগের হয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি।

এদিন রাতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাগুরা-১ আসনে ভোট পড়েছিল ৪৮ দশমিক ৩৮ শতাংশ। নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ। বিকেল চারটেয় ভোটগ্রহণ শেষের পরেই শুরু হয় গণনার কাজ। গণনা শেষে দেখা গিয়েছে আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান পেয়েছেন এক লক্ষ ৮৫ হাজার ৩৮৮টি ভোট। আর সাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৯৪ ভোট।

ভোটের ফল ঘোষণার পরেই বাংলাদেশের তারকা ক্রিকেটারকে নিয়ে উ‍ৎসবে মেতে ওঠেন আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। গাঁদা ফুলের মালা পরিয়ে অনেকেই শুভেচ্ছা জানান তাঁকে।

সাকিবের পাশাপাশি জিতেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। দেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে দাঁড়িয়েছিলেন কিশোরগঞ্জ-৬ সংসদীয় আসনে। তিনিও শাসকদল আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়েছিলেন। হেসেখেলেই জিতেছেন। গতবারই প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার দলের হয়ে দাঁড়িয়ে নড়াইল-২ আসন থেকে জয়ী হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। এবারেও দ্বিতীয়বারের জন্য ভোটে লড়তে নেমেছিলেন তিনি। হেসেখেলে তিনিও জিতেছেন।

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্য বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক