আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা প্রোটিয়া উইকেটরক্ষকের

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার হাইনরিখ ক্লাসেন।  সোমবার নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রোটিয়া দলের বিশ্বস্ত সদস্য। ক্লাসেনের এমন সিদ্ধান্তে বিস্মিত দক্ষিণ আফ্রিকার কোচ শুক্রি কনরাড। চলতি বছর পর্যন্ত ক্লাসেন দলের হয়ে টেস্ট খেলবেন বলে আশাবাদী ছিলেন তিনি।

২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে মাত্র চারটি টেস্ট ম্যাচ খেলেছেন ক্লাসেন। আট ইনিংসে তাঁর রান সংখ্যা মাত্র ১০৪। গড় ১৩। ভারতের বিরুদ্ধে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজেও দলে ছিলেন না ক্লাসেন। তাঁর জায়গায় প্রোটিয়া দলের উইকেটরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন কাইল ভেরিনে। তবে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে জ্বলে উঠতে না পারলেও একদিনের ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন ক্লাসেন। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে দলের হয়ে ৩৭৩ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৩৩.২১। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি একদিনের ম্যাচ এবং ৪৩টি টি টোয়েন্টি খেলেছিলেন।

লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করতে গিয়ে ক্লাসেন বলেছেন, ‘অনেক ভেবেচিন্তেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। যদিও এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে কঠিন ছিল। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতে পারাটা অবশ্যই আমার কাছে বিশেষ গর্বের।’ ক্লাসেনের আকস্মিক অবসরের ফলে কাইল ভেরিনের কপাল খুলে গেল বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কেননা, চলতি বছরেই বিভিন্ন দেশের বিরুদ্ধে মোট সাতটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। উইকেটরক্ষক হিসাবে প্রথম একাদশে থাকা নিশ্চিত হয়ে গেল ভেরিনের।

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্য বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক