সন্দেশখালিতে যারা আইন হাতে নিয়েছেন, কাউকে রেওয়াত নয় : ডিজি

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর: সন্দেশখালি ইস্যুতে মুখ খুললেন রাজ্য পুলিশের প্রধান রাজীব কুমার। সোমবার গঙ্গাসাগর মেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালি ইস্যুতে রাজ্য পুলিশের ডিজি বলেন, যারা যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা আইন ভেঙেছেন তাদের কাউকে রেওয়াত করা হবে না। গত শুক্রবার সকালে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের(Sk.Sahazahan) বাড়িতে তল্লাশি করতে গিয়ে তার অনুগামীদের হাতে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররা। তিনজন ইডির (ED)অফিসারকে আক্রমণ করেন স্থানীয় গ্রামবাসীরা।

তারা রক্তাক্ত অবস্থায় সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান। এই ঘটনাতে ইডি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনে। ওই হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে ন্যাজাট থানায় ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পাল্টা ইডিও অভিযোগ দায়ের করে। শুধু তাই নয়, গত শুক্রবার রাতে বনগাঁর প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্যকে(Sankar Addhya) গ্রেফতার করে নিয়ে আসার সময় ইডির গাড়ির ওপর হামলা চালানো হয়। ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয় পুলিশ সুপারকে আগে জানানো সত্ত্বেও তিনি নাকি কোন সাহায্য করেন নি। এইসব অভিযোগ প্রসঙ্গে রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজি(DG), অবশ্য কোন মন্তব্য করতে চাননি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার একটাই স্পষ্ট বক্তব্য আইন যারা ভেঙেছেন, নিজের হাতে তুলে নিয়েছেন ,তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ।

সন্দেশখালি ইস্যুতে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যে প্রশ্ন উঠেছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার জবাব দিলেন রাজীব কুমার(Rajeev Kumar)। সোমবার রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি, গঙ্গাসাগর মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন। সেখানেই শাহজাহান শেখের বিরুদ্ধে পুলিশ কোন ব্যবস্থা নিচ্ছে কিনা তা জানতে চাওয়া হলে রাজীব কুমার তার বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। এদিকে ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সন্দেশখালি নিয়ে এফ আই আর(FIR) করা হলেও তার কপি, তাদের দেয়নি পুলিশ।

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

১১ জুলাইয়ের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাততাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

ভিয়েতনামে রেস্তোরাঁয় ঢুকে ভারতীয় পরিবারের তাণ্ডব, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে

জমি দখল থেকে তোলাবাজি, ধর্ষণের অভিযোগও! গ্রেফতার তৃণমূল নেতা সুদর্শন বর

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু