দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Amul মিষ্টি দই বিক্রিতে নিষেধাজ্ঞা জেলা প্রশাসনের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দই থেকে বিষক্রিয়া ছড়ানোর আশঙ্কা। আর তাই নির্দিষ্ট একটি বেসরকারি সংস্থার মিষ্টি দই বিক্রির ক্ষেত্রে জেলায় নিষেধাজ্ঞা জারি করে দিল পূর্ব বর্ধমান(Purba Burdwan) জেলা প্রশাসন(District Administration)। জেলা সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার রায়না ও জামালপুরের দুটি অনুষ্ঠান বাড়িতে খাদ্যে বিষক্রিয়ার(Food Poisoning) ঘটনায় বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুটি ঘটনার ক্ষেত্রেই বিষক্রিয়ার কারণ জানতে জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে অনুষ্ঠান বাড়ির মেনুতে থাকা বিভিন্ন খাবারের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহ করে Microbiological Test’র জন্য পাঠানো হয়। টেস্টে পাওয়া যায় প্রখ্যাত সংস্থা Amul’র মিষ্টি দই থেকে বিষক্রিয়া হয়েছে। তাতেই অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। এর পরেই Amul’র মিষ্টি দইয়ের একটি নির্দিষ্ট ব্যাচের দই নিষিদ্ধ ঘোষনা করেছে জেলা প্রশাসন। Amul’র মিষ্টি দই জেলা জুড়ে বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা স্বাস্থ্য দফতর।

জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে Amul’র মিষ্টি দই থেকে এই ধরনের বিষক্রিয়া সৃষ্টি হয়েছে। তাই আপাতত জেলার ওই বহুজাতিক কোম্পানির যারা ডিস্ট্রিবিউটর আছেন এবং রিটেলার বা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন তাঁদের ওই বহুজাতিক কোম্পানির যে দই আছে তার একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বার উল্লেখ করে ওই ব্যাচের দই আপাতত বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। উল্লেখ্য, যে দই থেকে এই বিষক্রিয়ার ঘটনা ঘটেছে সেটি বাঁকুড়ার Indian Dairy Products Limited’র কারখানায় তৈরি করা হয়েছিল। Amul Mishti Doi এই ব্র্যান্ড নামে সেই জিনিস তৈরি হয়েছিল যার ব্যাচ নম্বর KPV3653। এই ব্যাচ নম্বরের যাবতীয় Amul Mishti Doi পূর্ব বর্ধমান জেলায় নিষিদ্ধ করা হয়েছে। যদিও জেলার একাধিক ডিস্ট্রিবিউটারদের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বেশ কয়েকদিন ধরেই ব্যাচের ওই প্রোডাক্টের দই সাপ্লাই বন্ধ আছে জেলা জুড়ে।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ