অল্পের জন্য প্রাণে রক্ষা মেহবুবার, দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে গেল গাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। যদিও দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গিয়েছে পিডিপি নেত্রীর গাড়ি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও চোট পেয়েছেন।  বৃহস্পতিবার দুপুরে অনন্তনাগ জেলার সঙ্গমে। মেহবুবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার খবর ছড়িয়ে পড়ার পরেই উদ্বিগ্ন হয়ে পড়েন পিডিপি নেতা-কর্মীরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে কালো রঙের স্করপিওতে চড়ে শ্রীনগর থেকে খানাবালে যাচ্ছিলেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। সেখানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাক্ষা‍ৎ করার কর্মসূচি ছিল তাঁর। মাঝ পথে অনন্তনাগ জেলার সঙ্গমের কাছে তাঁর গাড়ির সঙ্গে যাত্রী বোঝাই আর একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে বড় ধরনের কোনও চোট পাননি পিডিপি নেত্রী। যদিও তাঁর গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। স্করপিও গাড়িটির বনেট দুমড়ে মুচড়ে গিয়েছে। সামনে বসে থাকা পিডিপি নেত্রীর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীও চোট পেয়েছেন। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। দুর্্যঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে মেহবুবা ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীকে উদ্ধার করেন। 

মায়ের দুর্ঘটনার কবলে পড়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্ট করেছেন মেহবুবা কন্যা ইলতিজা মুফতি। ‘এক্স’ পোস্টে তিনি লিখেছেন, আজ (বৃহস্পতিবার) দুপুরে অনন্তনাগে এক ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিলেন মেহবুবা মুফতি। সর্বশক্তিমান আল্লাহকে ধন্যবাদ, বড় ধরনের চোট পাননি পিডিপি নেত্রী ও তাঁর ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী।’ দুর্ঘটনার পরে অন্য একটি গাড়িতে চেপে পূর্ব নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে খানাবালে পৌঁছেছেন মেহবুবা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের