টিভিতে লাইভ সম্প্রচারের মধ্যেই প্রাণ হারালেন কৃষি বিশেষজ্ঞ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টিভিতে চলছে লাইভ শো। সেই সময় আচমকাই পড়ে গিয়ে প্রাণ হারালেন এক কৃষি বিশেষজ্ঞ। এই ঘটনাটি ঘটেছে কেরালায়। শুক্রবার দূরদর্শনে চ্যানেলের স্টুডিওতে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠান চলাকালীন পড়ে গিয়ে এক কৃষি বিশেষজ্ঞ। আর তারপরেই ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। কেরালা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা বিভাগের পরিচালক ডঃ অনি এস দাস একজন বিশেষজ্ঞ ছিলেন। তিনি মাঝে মাঝে সরকার পরিচালিত চ্যানেলের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তবে শুক্রবার একটি লাইভ আলোচনার সময় তিনি  আচমকাই পড়ে যান।

চ্যানেল সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ দূরদর্শনের কৃষি দর্শন অনুষ্ঠান চলাকালীন এই ঘটনা ঘটে।কর্মকর্তারা আরও জানিয়েছেন যে তাকে দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তবে কি করে ওই ব্যক্তির মৃত্যু হল তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত। 

উল্লেখ্য, এই ঘটনা প্রথম নয় এরআগেও টিভিতে লাইভ সম্প্রচারের মধ্যেই প্রাণহানির ঘটনা ঘটেছে। জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি টিভি চ্যানেলে ‘গুড মর্নিং জে অ্যান্ড কে’ নামের লাইভ টকশো চলাকালিন  সময় প্রাণ হারিয়েছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী রীতা যতীন্দ্র। জানা গিয়েছিল শো চলাকালীন সময় হার্ট অ্যাটাক হয় রীতার।  তাতেই প্রাণ হারান তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার