ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

ঠেলা চালককে দেখানো হয়েছে চার চাকার গাড়ির মালিক। এমন অভিযোগ তুলে বাতিল করে দেওয়া হয়েছে পাঁচটি SPHH রেশন কার্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ঠেলা চালককে দেখানো হয়েছে চার চাকার গাড়ির মালিক। এমন অভিযোগ তুলে বাতিল করে দেওয়া হয়েছে পাঁচটি SPHH রেশন কার্ড। চরম সমস্যায় পড়েছেন পুরুলিয়া শহরের ৬ নাম্বার ওয়ার্ডের আমডিহা জামাই পাড়ার বাসিন্দা দিলীপ রায় এবং প্রদীপ রায়ের পরিবার। তাঁরা সম্পর্কে দুই ভাই। হঠাৎ রেশন কার্ড বাতিলের খবরে মাথায় যেন তাঁদের বাজ ভেঙে পড়েছে। ওই দুই ভাইয়ের ঘর থাকলেও একদিকে ভাঙাচোরা, জরাজীর্ণ। ঘরের উপরে ত্রির্পলের ছাউনি। বছর দুয়েক আগেই পেয়েছেন আবাস যোজনার ঘর। পেশায় একভাই টোটো চালক এবং অন্যজন ঠেলা চালিয়ে কোন রকমে সংসার চালান।

দুই ভাইয়ের পরিবারের SPHH রেশন কার্ড ৮টি। জুলাই মাসেও তাঁরা এই কার্ডের বরাদ্দমতো রেশন সামগ্রী পেয়েছেন। কিন্তু এখন তাঁদেরকে ম্যাসেজের মাধ্যমে জানানো হয়েছে, তাঁরা চার চাকার মালিক। তাই এই রেশন কার্ডের অধিকারী তাঁরা হতে পারে না। তাই বাতিল করা হয়েছে কার্ডগুলি। এই নিয়ে ইতিমধ্যেই তাঁরা রেশন দোকান, খাদ্য দফতরের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু সেখান থেকে তাঁদের রেশন কার্ড বাতিলের কারণ হিসেবে বাড়িতে চার চাকার গাড়ি থাকার কথাই বলা হয়েছে। স্ট্যাটাসের একই কারণ দেখাচ্ছে। এই মেসেজ পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দিলীপ রায় এবং প্রদীপ রায়। তাঁদের দাবি, তাঁদের বাড়িতে শুধুমাত্র একটি ঠেলা এবং একটি টোটো গাড়ি রয়েছে।

কার্ড বাতিলের খবর পাওয়ার পরে পুরুলিয়া জেলা বিজেপির মিডিয়া ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ তাঁদের বাড়িতে গিয়েছিলেন। বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি জানান, কোনও ভুল তথ্যের কারণে হয়তো তাঁদের কার্ড গুলি বাতিল হয়েছে। তিনি জানিয়েছেন, বিধায়কের সঙ্গে কথা বলবেন এবং কার্ডগুলি পুনরায় চালু যাতে চালু করা হয় তার জন্য তিনি চেষ্টা করবেন। তবে যতদিন না তাঁদের এই পাঁচটি SPHH কার্ড পুনরায় চালু হচ্ছে, তাঁরা রেশন সামগ্রী পাবেন না, তা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছেন দুই ভাই। বিষয়টি নিয়ে পুরুলিয়া জেলা খাদ্য দফতরের অফিসে যোগাযোগ করা হলে আধিকারিক জানিয়েছেন, তাঁরা বিষয়টি দেখছেন।

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের