পুরাতন মালদায় পীরবাবার মাজারের প্রধান সেবাইত ব্রাহ্মণ পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: পীরবাবার মাজারের প্রধান সেবাইত রয়েছেন ব্রাহ্মণ পরিবারের। কতদিনের পুরনো এই পীরবাবার(Pirbaba) মাজার তা পরিষ্কার করে বলতে পারেন না এলাকার প্রবীণেরাও। অনেকেই বলেছেন জন্মের পর থেকেই দেখে আসছেন পুরাতন মালদার এই পীরবাবার মাজার। পুরাতন মালদা ব্লকের(Malda Block) মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ডুমুরতলায় রয়েছে জংলি পীরবাবার মাজার। যা ভক্তদের কাছে এক অলৌকিক ধার্মিক স্থান হিসেবেই পরিচিত ।

ভক্তদের দাবি, বিভিন্ন সময় ঝড়-বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগে এই এলাকার সমস্ত বটগাছ ধ্বংস হয়ে গিয়েছে। কিন্তু আজও টিকে রয়েছে জংলি পীরবাবার মাজারের এই বিশাল বটগাছটি। প্রতিবছর মকর সংক্রান্তিতে ধুমধাম করেই পীরবাবার মাজারের তিলুয়ার ভোগ দিয়ে শুরু হয় উৎসব। জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা একত্রিত হয়ে পীরবাবার মাজারের পুজো দেন এবং উৎসবে শামিল হন। ভক্তদের দাবি, ভক্তিভরে মানত করলে সমস্ত মনস্কামনা পূরণ হয়। আর তাতেই সোমবার মকর সংক্রান্তির দিন ভিড় উপচে পড়লো ভক্তদের।

এদিন এই পীরেরমাজারকে ঘিরেই চলে হিন্দু (Hindu)এবং মুসলিমদের ধর্মীয় উৎসব। হিন্দু এবং মুসলিম ভক্তদের দাবি, পীরবাবার কাছে মনের কামনা পূরণ হয় বলেই ভোগ নিবেদন করতে একবার অন্তত মকর সংক্রান্তির দিন এখানে আসেন তাঁরা। মকর সংক্রান্তি(makar Sankranti) তিথিতে এই স্থান হয়ে ওঠে সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। স্থানীয় প্রশাসন এই মেলা ঘিরে যে প্রচুর মানুষের জমায়েত হয় সেখানে নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে।

NEET-UG-তে প্রশ্নপত্র ফাঁস হয়নি, সংসদীয় কমিটিকে জানালেন এনটিএ প্রধান

‘গরু কোরবানি ঈদের অংশ নয়,’ পশু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বহাল রেখে মন্তব্য হাইকোর্টের

উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে থানায় FIR দায়ের

প্রতারণার খপ্পরে রণিত রায়, তাঁর নাম ভাঙিয়ে মহিলাদের থেকে টাকা লুট, ভক্তদের সতর্ক

‘কোনও পঞ্চায়েত অফিস বন্ধ হবে না, সকলে পরিষেবা পাবেন’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

মহানন্দা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই নাবালক

ডিএ মামলাকারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কবে হবে সাক্ষাৎ?‌ নবান্নে শুরু প্রস্তুতি

আরজি কর-কাণ্ডের ঘটনাক্রম খতিয়ে দেখতে নতুন সিট গঠনের নির্দেশ হাইকোর্টের

সব মাদ্রাসাতে গাইতে হবে ‘বন্দে মাতরম’‌, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

ঐতিহাসিক ম্যাকাঞ্জি পার্ক হল মাফিয়া মুক্ত, বিজেপি বিধায়কের উদ্যোগেই ফিরল স্বস্তি

বুকে-পিঠে আঘাত, হালিশহরে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি কর্মী

হর্ষ দুবের পরিবর্তে ভারত-এ দলে সুযোগ পেলেন KKR-এর অলরাউন্ডার