ঝাড়গ্রামে পর পর হাতির হানা, ২৪ ঘণ্টায় প্রাণ গেল দু’জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের হাতির হানা ঝাড়গ্রামে। ২৪ ঘণ্টার মধ্যে হাতির হানায় প্রাণ হারাল দু’জন। বৃহস্পতিবার (২১ মে) সকালে মাণিকপাড়া রেঞ্জের সাতপাটি এলাকায় হাতির হানায় মৃত্যু হয় এক যুবকের। জানা গিয়েছে, মৃত যুবকের নাম মঙ্গল মুর্মু (৩৩)। বাড়ি ঝাড়গ্রাম থানার এলিনা গ্রামে। কংসাবতী নদীর কাছে একটি গাছের তলায় বসে বিশ্রাম নেওয়ার সময় একটি হাতি আচমকা তাঁকে তাড়া করে। ভয়ে পালানোর সময় শুঁড়ে পেঁচিয়ে ধরে তুলে আছাড় মারে ওই যুবককে। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-খুনের মামলায় গ্রেফতার আমির-অমিতাভ-রণবীরের সহ-অভিনেতা হেমন্ত

অন্যদিকে, বুধবার (২০ মে) লোধাশুলি রেঞ্জের পূর্ণাপানির জঙ্গলে হাতি দেখতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয়েছে বছর উনিশের নীতিশ মাহাতোর। এদিকে বন দফতরের দাবি, বারংবার সচেতন করার পরেও জঙ্গলে হাতি দেখতে চলে যায় সাধারণ মানুষ। যার জেরে এই ঘটনাগুলি ঘটছে। এই দুটি ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 

হাতি-মানুষের সংঘাত নতুন কিছু নয়। হাতির হানায় মানুষের মৃত্যু, খেত ও ঘরবাড়ির যেমন ক্ষতি হয়, আবার মানুষের কারণেও মারা যায় হাতি। আবার প্রায়শই লোকালয়ে এসে হাতির তাণ্ডবের খবর পাওয়া যায়। সম্প্রতি, গজরাজের হানায় ঘুম উড়েছিল ডুয়ার্সে। এলাকাজুড়ে হাতির আতঙ্ক দেখা দিয়েছিল। বাড়িঘর ভাঙচুরের ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে আতঙ্ককে সঙ্গী করেই দিন কাটাচ্ছেন মাটিয়ালি ব্লকের বাসিন্দারা।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক