‘আমি সুপার ওমেনকে বিয়ে করেছি’, ৫০-এ স্নাতক টুইঙ্কেল, ভালবাসায় ভরালেন অক্ষয়

১৬ জানুয়ারি, 'গর্বিত' অক্ষয় টুইঙ্কলের স্নাতক অর্জনের জন্য আরাধ্য নোট লিখে তাঁকে শুভেচ্ছা জানালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, পড়াশোনা করে যে, গাড়িঘোড়া চড়ে সে! কিন্তু এখন বিষয়টা উল্টে গেছে! পড়াশোনা করেও তেমন পেশার কোনও সুযোগ নেই। এত পড়াশোনা করেও বেশিরভাগ মানুষ স্বপ্নকে ছুঁতে পারছে হয়তো জীবনের মাঝ বয়সে গিয়ে। আবার এমনটাও হচ্ছে যে, পড়াশোনা শেষ করার আগেই পেশায় সফল হয়ে যাচ্ছে অনেক মানুষ। যে তালিকায় প্রথমেই নাম যায় তারকাদের। বলিউডের বেশিরভাগ তারকারাই এই তালিকায় সীমাবদ্ধ।

একটু ঘাটাঘাটি করলে দেখা যাবে, খুব অল্প বয়সেই পেশায় ঢুকে যাওয়ার কারণে পড়াশোনা আর শেষ করা হয়নি তাঁদের। পড়াশোনায় একেবারে বিগ জিরো। কিন্তু যদি ইচ্ছে হয়, মাঝ বয়সে গিয়েও পড়াশোনা শেষ করা যায়! হ্যাঁ, পড়াশোনার কোনও বয়স নেই। যেমনটা করে দেখালেন অভিনেত্রী টুইঙ্কেল খান্না। যদিও বর্তমানে তিনি অভিনয়ের প্রাক্তন। বিয়ের পরেই ছেড়েছেন অভিনয়। এখন তিনি একজন লেখিকা। সঙ্গে দুই সন্তানের মা। পাশাপাশি সামলে নিলেন পড়াশোনাও। আর মিলল তাঁর ফল। স্ত্রীর স্নাতক ডিগ্রি অর্জনের কথা নিজেই জানালেন সুপারস্টার অক্ষয় কুমার। যিনি তাঁর স্ত্রী টুইঙ্কেল খান্নার সবচেয়ে বড় চিয়ারলিডার! স্ত্রীর জন্মদিন থেকে শুরু করে বিবাহবার্ষিকী, কোনও কিছুতেই স্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেন না নায়ক। তাই এবার স্ত্রীর বিগ ডে-র শুভেচ্ছা জানাতেও ভুললেন না তিনি। ১৬ জানুয়ারি, ‘গর্বিত’ অক্ষয় টুইঙ্কলের স্নাতক অর্জনের জন্য আরাধ্য নোট লিখে তাঁকে শুভেচ্ছা জানালেন। 

বিশ্ববিদ্যালয়ের টুপি মাথায় পরা স্ত্রীর পাশে দাঁড়িয়ে বুক উঁচিয়ে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ অভিনেতা লিখলেন, “দুই বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে তুমি আবার পড়াশুনা করতে চাও, তখন আমি ভাবছিলাম তুমি কি তা বোঝাতে চাও। কিন্তু যেদিন দেখলাম তোমাকে এত কাজ করতে, একজন পূর্ণাঙ্গ ছাত্র হিসেবে নিজের জীবনের  পাশাপাশি বাড়ি, কর্মজীবন, আমাকে এবং বাচ্চাদেরকে পরিচালনা করতে, তখন আমি জানলাম যে আমি একজন সুপার ওমেনকে বিয়ে করেছি। আজ তোমার স্নাতক হওয়ার দিন, আমিও ভাবছি, যদি আরও একটু পড়াশোনা করতাম। তোমাকে বিয়ে গর্ব হচ্ছে, টিনা। অভিনন্দন এবং আমার সমস্ত ভালবাসা।”

কাজের ফ্রন্টে, অক্ষয় কুমারকে শেষ দেখা গিয়েছিল ‘মিশন রানিগঞ্জ’-এ, যেখানে তিনি যশবন্ত সিং গিল চরিত্রে অভিনয় করেছিলেন। তাকে পরবর্তীতে ‘সুরারাই পোত্রু’-এর হিন্দি রিমেকে দেখা যাবে। এছাড়াও তার কাছে ‘বড়ে মিয়া ছোট মিয়াঁ’, ‘হেরা ফেরি 3’ এবং ‘সিংহাম 3’ পাইপলাইনে রয়েছে। টুইঙ্কেল খান্না সম্প্রতি তাঁর নতুন বই ‘ওয়েলকাম টু প্যারাডাইস’ লঞ্চ করেছেন।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের