মুর্শিদাবাদ জেলা জুড়ে বেসরকারি বাস অ্যাসোসিয়েশনের ধর্মঘট

Share:

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: সপ্তাহের প্রথম দিনে সোমবার অনির্দিষ্ট কালের জন্য মুর্শিদাবাদ জুড়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দেয় মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স এসোসিয়েশন। ফলে সোমবার সকাল থেকে রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হয় বাস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। এমতো অবস্থায় জেলা বাস ওনার্স এসোসিয়েশনের(District Bus Owner’s Association) বক্তব্য- বিগত দিনে একাধিকবার নিজেদের সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হয়। পাশাপাশি ইতিমধ্যে একাধিকবার আন্দোলনেও সামিল হয়েছেন তারা।

তারপরেও সমস্যার কোনো সমাধান না মেলায় শেষ অবধি সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য বেসরকারি বাস(Bus) পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে এসোসিয়েশনের পক্ষ থেকে। তাদের দাবি- দিনে দিন জেলার প্রত্যেক রুটে অবৈধ গাড়ির সংখ্যা বেড়েই চলেছে। ফলে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে বাসের কর্মী ও বাস মালিকদের। অন্যদিকে, জেলার সদর শহর বহরমপুরে জাতীয় সড়কের বাইপাস রোড চালু হওয়ায় প্রত্যেক গাড়ি পিছু দ্বিগুণ টাকা দিতে হচ্ছে শিবপুর(Sibpur)টোলগেটে।

পাশাপাশি গাড়ি চালকদের বিরুদ্ধে আনা কেন্দ্র সরকারের কালা আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। মূলত এই সমস্ত দাবিদাওয়ার ভিত্তিতে সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য জেলা জুড়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে। এর ফলে নিত্যযাত্রীদের দ্বিগুণ ভাড়া দিয়ে টোটো(TOTO) বা অটো(Auto) চেপে যেতে হচ্ছে নির্দিষ্ট গন্তব্য স্থলে।

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ২, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?