আইসিসির বর্ষ সেরা ক্রিকেটারের মুকুট কামিংসের মাথায়

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর নেতৃত্বে গত বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও একদিনের বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। তার স্বীকৃতি পেলেন অজি অধিনায়ক প্যাট কামিংস। ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে টপকে ২০২৩ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের মুকুট মাথায় উঠেছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। টেস্টে বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার উসমান খাজা। বৃহস্পতিবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

গত বছরের শুরুতে ভারতের মাটিতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে হার দিয়ে বছর শুরু করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু ভারতের কাছে সিরিজ হারানোর পরে প্যাট কামিংসের নেতৃত্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল অজিরা। অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি লন্ডনের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মাদের হারিয়ে টেস্ট ক্রিকেটে বিশ্বসেরা হয়েছিল। গত বছরের নভেম্বরে আমদাবাদে একদিনের বিশ্বকাপে ভারতকে দুরমুশ করে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন কামিংস। তার পুরস্কারই পেলেন আইসিসির বর্ষ সেরা ক্রিকেটারের খেতাব জিতে।

মেয়েদের ক্রিকেটে বর্ষ সেরার পুরস্কার ঝুলিতে ইংল্যান্ডের অলরাউন্ডার সিভার–ব্রান্ট। সেরার পুরস্কার জেতার লড়াইয়ে তিনি হারিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশ গার্ডনার ও বেট মুনি এবং শ্রীলঙ্কার চামারি আতাপাত্তুকে। ২০২৩ সালে ১৮টি ম্যাচ খেলে ৮৯৪ রান ও ৯ উইকেট নিয়েছেন সিভার–ব্রান্ট। গত বছরও মেয়েদের বর্ষ সেরা ক্রিকেটারের সম্মান পেয়েছিলেন তিনি। মেয়েদের একদিনের ক্রিকেটে বর্ষ সেরা হয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আত্তাপাত্তু।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের