‘মা-বাবা আমি JEE পরীক্ষায় বসতে পারব না’ লিখে আত্মঘাতী কোটার এক পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  পরীক্ষার দু দিন আগে আত্মহত্যা করল কোটায়  জেইইপড়তে আসা  এক পড়ুয়া। সোমবার রাজস্থানের কোটায় ১৮ বছরের জেইই পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন । সেই পড়ুয়া তাঁর সুইসাইট নোটে লিখেছেন, যে সে জেইই পরীক্ষা দিতে পারবেন না। পরীক্ষার দু’দিন আগে তিনি এই চরম পদক্ষেপ নিয়েছিলেন।

জানা যায়, ওই পড়ুয়ার নাম নীহারিকা। জেইই মেইনসের প্রস্তুতি নিচ্ছিলেন কোটার শিক্ষা নাগরি এলাকায়। ৩১ জানুয়ারি তার পরীক্ষা হওয়ার কথা ছিল।পুলিশের উদ্ধার করা একটি সুইসাইড নোটে নীহারিকা নিজেকে ‘সবচেয়ে খারাপ মেয়ে’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে এটি তার “শেষ বিকল্প”।

পুলিশ জানিয়েছে সুইসাইট নোট নীহারিকা লিখেছেন,’আম্মু আর বাবা, আমি জয়েন্ট এন্ট্রান্স করতে পারবো না। তাই আমি আত্মহত্যা করছি। আমি একজন লুজার। এটি আমার শেষ রাস্তা।‘

প্রায় এক সপ্তাহের মধ্যে এবং এই বছর সামগ্রিকভাবে কোটায় এটি দ্বিতীয় আত্মহত্যার ঘটনা। গত ২৪ শে জানুয়ারি কোটার জওহর নগর এলাকার একটি হস্টেল থেকে মহম্মদ জায়েদ নামে এক পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । আত্মঘাতী পড়ুয়া  উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। তিনি ডাক্তারি পরীক্ষার জন্য দ্বিতীয়বার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গিয়েছে।

অন্যদিকে তৎকালীন অশোক গেহলট সরকার ২০২৩ সালে  কোচিং সেন্টারগুলিকে এই জাতীয় দুর্ভাগ্যজনক ঘটনা রোধে শিক্ষার্থীদের চাপ কমাতে সহায়তা করার জন্য নির্দেশিকা জারি করেছিল। গত সপ্তাহেই কোচিং সেন্টারগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এর মধ্যে রয়েছে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা এবং শিক্ষার্থীদের বিনোদন নিশ্চিত করার নির্দেশনা।  আর এই নির্দেশিকার মাঝেই ফের আত্মহত্যার ঘটনা ঘটল কোটায় । জানা গিয়েছে, ২০২৩ সালে কোটায় ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গিয়ে আত্মহত্যা করেছে মোট ২৬ জন পড়ুয়া। তবে বারবার কেন এমন আত্মহত্যার ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি