ইন্ডিগোর বিমানে রাখা পানীয় জল খেয়ে অসুস্থ, পুলিশে অভিযোগ দায়ের ময়াঙ্ক আগরওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: সরল মনেই বিমানের আসনের সামনে রাখা পানীয় জলের পাউচে চুমুক দিয়েছিলেন। কিন্তু সেই পানীয় খেয়েই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল প্রাক্তন জাতীয় ক্রিকেটার ময়াঙ্ক আগরওয়ালকে। যদিও আপাতত তিনি শঙ্কামুক্ত। হাসপাতালের শয্যায় শুয়েই নিজের ম্যানেজারের মাধ্যমে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন কর্নাটক ক্রিকেট দলের অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার। যদিও নির্দিষ্ট কারও নামে অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা নিয়ে কিছু বলেননি তিনি।

গতকাল মঙ্গলবার আগরতলা থেকে সুরাত ফেরার পথে বিমানেই অসুস্থ হয়ে পড়েন পঞ্জাব কিংসের প্রাক্তন অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় আগরতলার এক বেসরকারি হাসপাতালে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য স্থানান্তরিত করা হয় আইসিইউতে। প্রাথমিক চিকি‍ৎসার পরে অনেকটাই সুস্থ কর্নাটকের অধিনায়ক। আগামিকাল বৃহস্পতিবারই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে বলে চিকি‍ৎসকরা জানিয়েছেন। ময়াঙ্ক বিষক্রিয়ার শিকার হয়েছেন বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় উঠে এসেছে।

কিন্তু কীভাবে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বিষক্রিয়ার কবলে পড়লেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। প্রাক্তন পঞ্জাব কিংস অধিনায়কের ম্যানেজার পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, ইন্ডোগোর বিমানের আসনের সামনে রাখা ছিল পানীয় জলের পাউচ। ওই পাউচ খেয়েই অসুস্থ হয়ে পড়েন ময়াঙ্ক। মুহুর্মুহু বমি করতে থাকেন। এমনকি চোখেও অন্ধকার দেখতে থাকেন। ওই পানীয জল থেকেই বিষক্রিয়া হয়েছে বলে অনুমান। ত্রিপুরার স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানিয়েছেন, ‘ময়াঙ্ক আগরওয়ালের অসুস্থতা নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।’

পুরুষদের ক্ষেত্রে ইরেকটাইল ডিসফাংশন অবহেলায় বাড়তে পারে হৃদরোগের ঝুঁকি

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন