এবার কি আমেরিকার ক্রিকেট লিগে কোচের দায়িত্বে পন্টিং?

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলে কোচ হিসাবে দেখা গিয়েছে বিশ্বকারজয়ী অধিনায়ক রিকি পন্টিংকে। এবার আমেরিকার মেজর লিগ ক্রিকেটে কোচ হিসাবে দেখা যেতে পারে পন্টিংকে। ইতিমধ্যে ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গে কথা শুরু হয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের। ওয়াশিংটন ফ্রিডমের কোচ হতে পারেন তিনি, এমনটাই শোনা যাচ্ছে।

গত বছর থেকেই আমেরিকায় মেজর লিগ ক্রিকেট শুরু হয়েছে। চলতি বছর চলতি বছর আগামী ৩০ জুন বারবাডোজে টি ২০ বিশ্বকাপের ফাইনাল রয়েছে। সেই ফাইনাল ম্যাচ হওয়ার চার দিনের মধ্যেই আমেরিকার মেজর লিগ ক্রিকেট শুরু হওয়ার কথা। তার আগে ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গে কোচিং করানোর জন্য আলোচনা শুরু হয়েছে পন্টিংয়ের। আইসিসির টি ২০ বিশ্বকাপে ধারাভাষ্যকর হিসাবে পাওয়া যাবে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ককে। যেহেতু ধারাভাষ্যকারের কাজ করার জন্য সেইসময় আমেরিকা থাকবেন পন্টিং, তাই তিনি মেজর ক্রিকেট লিগে কোচিংয়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

এই প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং জানান, এখনও পর্যন্ত সব কিছু চূড়ান্ত হয়ে যায়নি। তবে ওয়াশিংটন ফ্রিডমের সঙ্গে কথা চলছে। তবে মনে হচ্ছে, চলতি বছর তাঁর ব্যস্ততার মধ্যেই কাটবে। উল্লেখ্য, পরের মাস থেকে শুরু হওয়া আইপিএলে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসাবে দেখা যাবে পন্টিংকে। পাশাপাশি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হিসাবে দেখা গিয়েছিল তাঁকে। একটা সময়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গারের অ্যাসিসট্যান্ট হিসাবেও দেখা গিয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে।

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

পিতৃহারা অনুজয় চট্টোপাধ্যায়, কান্নায় ভেঙে পড়লেন ‘দ্য একেন’-খ্যাত অভিনেতা

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ