দক্ষিণ আফ্রিকায় বন্দুক ঠেকিয়ে ক্যারিবীয় অলরাউন্ডারের সর্বস্ব লুঠ করল ছিনতাইবাজরা

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গিয়ে করুণ অভিজ্ঞতার মুখোমুখি হলেন ক্যারিবীয় অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গের একটি হোটেলের সামনে বন্দুক ঠেকিয়ে তাঁর কাছ থেকে ব্যাগ এবং ফোন হাতিয়ে নিল ছিনতাইবাজরা। ঘটনার কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ পেয়েই ছিনতাইবাজদের ধরতে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি ক্রিকেট লিগ এসএ টোয়েন্টি লিগে পার্লস রয়্যালসের হয়ে খেলছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন। ইতিমধ্যেই গ্রুপপর্বে চতুর্থ হয়ে প্লে-অফ নিশ্চিত করেছে পার্ল রয়্যালস। এসএ টোয়েন্টি খেলতে গিয়ে রাজধানী জোহানেসবার্গের অভিজাত হোটেল স্যান্ডটন সানে উঠেছেন অ্যালেন। ওই হোটেলের কিছুটা অদূরে আচমকাই অ্যালেনকে ঘিরে ধরে বেশ কয়েকজন মুখোশধারী দুষ্কৃতী। তার পরে বন্দুক ঠেকিয়ে ফোন সহ ব্যাগ ছিনতাই করে চম্পট দেয়। ওই ঘটনায় হতচকিত হয়ে পড়েন ২৮ বছর বয়সী ক্যারিবীয় অলরাউন্ডার।  

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের এক মুখপাত্র ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ‘ক্রিকবাজ’কে জানিয়েছেন, ওই ছিনতাইয়ের খবর জানার পরেই ক্যারিবীয় দলের প্রধান কোচ আন্দ্রে কলিও জ্যামাইকা থেকে অ্যালেনের সঙ্গে যোগাযোগ করেছেম। ২৮ বছর বয়সী অলরাউন্ডারকে সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন। এসএ টোয়েন্টি খেলতে এসে একজন বিদেশি ক্রিকেটার ছিনতাইবাজের খপ্পরে পড়ে সর্বস্ব হারানোয় যথেষ্টই বিড়ম্বনায় পড়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের কর্তারা। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি তাঁরা। জোহানেসবার্গ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ফ্যাবিয়েন অ্যালেনের সঙ্গে যা ঘটেছে তা অনভিপ্রেত। ছিনতাইবাজদের খুঁজে বের করতে বিশেষ তল্লাশি চালানো হচ্ছে।   

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

পুরীর দিকে ধেয়ে আসছে দুর্যোগ, জগন্নাথ দর্শনে বিধিনিষেধ জারি প্রশাসনের

সিল করে দেওয়া হল গড়িয়ার ‘কস্তুরী’, খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে কী কী ত্রুটি ধরা পড়ল?

২০৩৫ সালের মধ্যে ইসলাম হবে বিশ্বের সবচেয়ে বড় ধর্ম, চাঞ্চল্যকর রিপোর্ট

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৫০০ কোটি টাকার বেশি আয় করল রামায়ণ

তারেক জমানায় অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

হরমুজ প্রণালিতে তিন তেলবাহী ট্যাঙ্কারে আগুন, আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়ছে উত্তেজনা

শামিম আহমেদের বাড়িতে হানা CID ও পুলিশের, উধাও তৃণমূল বিধায়ক

পাম অ্যাভিনিউয়ের প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১৪ ইঞ্জিন