আরাবুলকে ১২ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার নির্দেশ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামকে ১২দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত। শুক্রবার আরাবুল ইসলামের জামিনের আবেদন নাকচ করে দেয় আদালত। আরাবুল ইসলামের(Arabul Islam) পক্ষে আইনজীবী আদালতে আর্জি জানান যে তার মক্কেল দীর্ঘদিন অসুস্থ। বাড়িতে চিকিৎসাধীন। অপরদিকে তদন্তের স্বার্থে পুলিশ আরাবুলকে নিজেদের হেফাজতে চায়। দুপক্ষের আইনজীবীদের সওয়াল জবাব শোনার পর বারুইপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তাকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড়ের আরাবুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। তার বিরুদ্ধে পঞ্চায়েত ভোটের সময় এক আইএসএফ নেতাকে খুনের ঘটনায় যুক্ত বলে অভিযোগ ছিল। যদিও আরাবুলের আইনজীবী শুক্রবার আদালতে দাবি করেন, যেদিন খুনের ঘটনা ঘটেছে সেই সময় আরাবুল ইসলাম ভাঙড়- ২ বিডিও অফিসে বসে ছিলেন। পাশাপাশি ওই আইনজীবী আদালতের কাছে যুক্তি দেখান যখন ঘটনা ঘটলো তখন কেন আরাবুলকে গ্রেফতার করা হলো না? প্রয়োজনে ওই ঘটনার দিন বিডিও অফিসের সিসিটিভি (CCTV)ফুটেজ দেখার আর্জি জানান তিনি আদালতে(Court)। একই সঙ্গে আরাবুলের আইনজীবী আদালতে দাবি করেন কলকাতা পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে আরাবুলকে গ্রেফতার করেছে এবং তাকে হেফাজতে নিতে চাইছে। তাই তাঁদের আবেদন খারিজ করা হোক। আরাবুলের আইনজীবী এদিন আদালতে কেউ বলেন এতদিন বাদে অস্ত্র উদ্ধারের নামে তার মক্কেলকে হয়রানি করা হচ্ছে।

অপরদিকে পুলিশের পক্ষে আইনজীবী বলেন ৮ মাস বাদে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তে নেমে দেখা গিয়েছে সেদিন তিন হাজার মানুষ ঘটনাস্থলে ছিলেন। তাদের মূল চালিকাশক্তি ছিলেন আরাবুল। যে অস্ত্রের ব্যবহার হয়েছে সেই অস্ত্র উদ্ধার করা এখন মূল লক্ষ্য পুলিশের তাই তাকে হেফাজতে দেওয়া হোক। অবশেষে আদালত একুশে ফেব্রুয়ারি পর্যন্ত আরাবুল ইসলামকে তদন্তের স্বার্থে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেয়। তবে পুলিশে হেফাজতে থাকাকালীন আরাবুল ইসলামের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করানোর নির্দেশ দিয়েছে আদালত। তাই আপাতত ১২ দিনের জন্য আরাবুল ইসলামের অস্থায়ী ঠিকানা লালবাজার।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’