তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ রয়েছে বাংলাদেশেই। শেখ হাসিনা জমানার অবসানের পরেই দেশজুড়ে নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে কট্টর মৌলবাদী ও জঙ্গিরা। প্রশাসনের নাকের ডগায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। পঅশাপাশি আফগানিস্তানের তালিবানদের কায়দায় একের পর এক ফতোয়া জারি করে যাচ্ছে। এবার মৌলবাদীদের তালিবানি ফতোয়ার জেরে সিলেটের সুনামগঞ্জে স্থগিত হয়ে গেল মেয়েদের ফুটবল ম্যাচ।

আয়োজকদের তরফে স্বপ্নচূড়া স্পোটিং ক্লাবের সভাপতি ও কোচ রাকিব আহমেদ ভূঁইয়া জানান, ‘আজ সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটের সময়ে সুনামগঞ্জের দিরাই উপজেলা স্টেডিয়ামে মেয়েদের বন্ধুত্বমূলক প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল। সিলেটের জারা স্পোটিং ক্লাবের মেয়েদের সঙ্গে স্বপ্নচূড়া স্পোটিং ক্লাবের মেয়েদের ফুটবল ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয় জামায়াতে ইসলামী নেতা তথা দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি শরিফ উদ্দিন ওই ফুটবল ম্যাচের বিরুদ্ধে অবস্থান নেন। গতকাল রবিবার মুসলিম উগ্রবাদী সংগঠনের শতাধিক সদস্যকে নিয়ে উপজেলা নির্বাহী আধিকারিক সঞ্জীব সরকারের সঙ্গে দেখা করে ফুটবল ম্যাচ বন্ধের দাবি জানান। ফুটবল ম্যাচ বন্ধ করা না হলে পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণে থাকবে না বলেও হুমকি দেন তিনি। ওই হুমকির পরেই সোমবার দুপুরে আয়োজক রাকিব আহমেদকে ডেকে পাঠায় পুলিশ। মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধ রাখার নির্দেশ দেয়। পুলিশের ওই নির্দেশ শুনে স্তম্ভিত হয়ে পড়েন রাকিব। পুলিশ আধিকারিকদের তিনি জানান, ২০১৯ সাল থেকেই মেয়েদের ফুটবল ম্যাচের আয়োজন করে আসছেন। আগে কেউ আপত্তি জানায়নি। যদিও রাকিবের ওই যুক্তি মানতে চায়নি পুলিশ।

মেয়েদের ফুটবল খেলা নিয়ে কেন আপত্তি তা জানতে চাইলে জামায়াতে ইসলামী নেতা তথা দিরাইয়ে ইসলামবিরোধী কার্যকলাপ প্রতিরোধ কমিটি’র সভাপতি শরিফ উদ্দিন বলেন, ‘আমরা আগে শুনেছিলাম, বাচ্চা মেয়েরা ফুটবল খেলবে। এখন মাইকিং করে বলা হচ্ছে, মহিলাদের ফুটবল খেলা। দিরাইয়ে এর আগে এভাবে মহিলাদের কোনও ফুটবল খেলা হয়নি মহিলাদের নিয়ে মাঠে নাচানাচি, অশ্লীলতা হবে, এটা আমরা মেনে নেব না। আমরা খেলাধূলার বিরোধী নই, আমরা অশ্লীলতার বিরোধী।’

২১ হাজার টাকা ছাড়ে মিলছে ৭০০০mAh ব্যাটারির OPPO K14 Lite

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’

‘ভারতীয় বোলারদের ঘৃণা করি’, বেফাঁস মন্তব্য হতাশ পাক ব্যাটারের