ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলোয়াড়দের উপর অতিরিক্ত চাপ পড়বে। তাই আইসিসির যুক্তি ধোপে টিকল না। চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফরম্যাটকে ফেরানোর প্রস্তাব বাতিল করতে হল আইসিসকে। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ঠিক করেছিল আগামী বছর থেকে চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্টকে ফিরিয়ে আনা হবে। কিন্তু তাতে তীব্র আপত্তি জানায় ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। সেই আপত্তির জেরে পিছু হটল আইসিসি। তাই আপাতত ২০৩১ পর্যন্ত ফিরছে না চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ টুর্নামেন্ট।

সিএলটি২০ (CLT20) বা চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ছিল ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে আয়োজিত একটি আন্তর্জাতিক ক্রিকেট টু্র্নামেন্ট। যাতে অংশগ্রহণ করত ক্লাব ফ্র্যাঞ্চাইজিগুলি। যেখানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ লিগ ও পাকিস্তান সুপার লিগের মতো বিভিন্ন লিগের সেরা দল অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্স টিম একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করত। প্রথম প্রথম সেই টুর্নামেন্ট বিপুল জনপ্রিয়তা পায়। কিন্তু পরে কম দর্শকসংখ্যা, আশানুরূপ বাণিজ্যিক আয় না হওয়া এবং দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির বোঝা সামলানো অসম্ভব হয়ে পড়ায় শেষ পর্যন্ত এই টুর্নামেন্টটি বন্ধ করে দেয় আইসিসি। অবশ্য সেই সময়ে প্রত্য়েকটি ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করেই সেই সিদ্ধান্ত নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

আরও পডুন: ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধির ছবি নিয়ে আপত্তিকর রিল ভিডিও, গ্রেফতার জনপ্রিয় নেটপ্রভাবী

কিন্তু বর্তমানে টি-২০ ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় আইসিসি চাইছে ফের চ্যাম্পিয়ন্স লিগ টি-২০-কে ফেরাতে। কারণ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার ধারণা অতীতে যে ক্ষতিটা হয়েছে, সেটা এখন হবে না। এই ক্ষেত্রে তারা তুল্যমূল্য তুলনা করেছে ফিফার টুর্নামেন্টের সঙ্গে। ফিফা বিশ্বকাপের পরে ক্লাব ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত করে। যেটি বেশ জনপ্রিয়। আইসিসি-ও চাইছে টি-২০ নিয়ে এমনই কিছু করতে তবে সেটি ফ্র্যাঞ্চাইজির উপর নির্ভর করেই। যেমন কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস কিংবা সিডনি সিক্সার, ব্রিসবেন হিটের মতো লিগ খেলা দলগুলিই খেলবে। যদিও তাতে তীব্র আপত্তি জানিয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডর মতো ক্রিকেট বোর্ডগুলি। তাদের দাবি, সারা বছরের ক্রীড়াসূচিতে বাড়তি কোনও টুর্নামেন্ট আয়োজন বা তাতে অংশগ্রহণের জন্য কোনও জায়গা নেই।

২১ হাজার টাকা ছাড়ে মিলছে ৭০০০mAh ব্যাটারির OPPO K14 Lite

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পুরানো মোবাইলের ক্যামেরার কেজি আড়াই লক্ষ? আসল তথ্য জেনে নিন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ধারালো অস্ত্র-শাবল হাতে গ্রামে তাণ্ডব, মানসিক ভারসাম্যহীন যুবকের হামলায় নিহত ১, আহত ১০

নিঃশব্দেই বিকল হতে পারে কিডনি! জেনে নিন ৮টি জরুরি লক্ষণ

বেলন-চাকির দরকার নেই! হাতের তালুতে জল দিয়ে তৈরি করুন সুস্বাদু পানপথি রুটি

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

সেপ্টেম্বরে পেলেও অক্টোবরে নাও ঢুকতে পারে অন্নপূর্ণার টাকা! কাদের জন্য দুঃসংবাদ?

মন্ত্রিসভা থেকে বিদায় হরদীপ সিংহ পুরীর? রাজ্যসভায় বিজেপির মনোনয়ন পেলেন না

সুপ্রিম কোর্টে স্বস্তি, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’