সেলুনে চুল কাটতে এসে বিপত্তি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ২ ব্যক্তির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সেলুনের মধ্যেই চলল গুলি। আর তাতেই মৃত্যু হয় সেলুনে আসা দুজন ব্যক্তির। ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে। শুক্রবার দক্ষিণ-পশ্চিম দিল্লির নজফগড় এলাকায় একটি সেলুনের ভিতরে দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। সোনু ও আশিস নামে দুই দম্পতির বয়স বেশ কয়েকবার গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা গুলি চালানোর আগে ওই দুই ব্যক্তি হাঁটু গেড়ে, হাত জোড় করে বলেন ‘আমরা চুল কাটতে এসেছি । আমাদের ছেড়ে দাও ।‘ তবে হামলাকারীরা সেই আকুতি না শুনেই গুলি চালায়। সেলুনের সকলের সামনেই এই হামলার ঘটনা ঘটে। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যান হামলাকারীরা। এই ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইতিমধ্যেই সন্দেহভাজনকে ধরতে পুলিশ তিনটি দল গঠন করেছে। দুজনেই নজফগড় এলাকার নাগলি সাকরাবতীর বাসিন্দা ছিলেন। পুলিশ সূত্রে খবর নিহত আশিসের বিরুদ্ধে এর আগে দুটি ফৌজদারি মামলা রয়েছে । তাই আশঙ্কা করা হচ্ছে পুরানো বিবাদের জেরেই এই হামলার ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সেলুনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।  তবে কি করে এই হামলাকারীরা সেলুনের মধ্যে প্রবেশ করল , তা নিয়ে শুরু তদন্ত।  

কলকাতায় আকাশ কালো ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

সাতসকালের বৃষ্টিতে সাময়িক স্বস্তিতে শহরবাসী

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?