অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ফিরছেন বোল্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে দল ঘোষণা করে দিল নিউজিল্যান্ড। আসন্ন টি ২০ সিরিজে দলে ফিরছেন ট্রেন্ট বোল্ট। তবে এই সিরিজে দেখা যাবে না অধিনায়ক কেন উইলিয়ামসনকে।

আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিউজিল্যান্ডের প্রথম টি ২০ ম্যাচ। সেই ম্যাচে অবশ্য দেখা যাবে না বোল্টকে। তবে পরের দুটি ম্যাচে নিউজিল্যান্ডের এই বোলারকে পাওয়া যাবে। তিন মাস পর নিউজিল্যান্ড দলে ফিরছেন এই পেস বোলার। গত বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের হয়ে কোনও ম্যাচে দেখা যায়নি বোল্টকে। এবার টি ২০ সিরিজে জাতীয় দলের হয়ে দেখা যাবে তাঁকে।

এখন সংযুক্ত আরব আমিরশাহীতে অন্তর্জাতিক টি ২০ লিগে খেলছেন বোল্ট। বোল্টের দল ফাইনালে উঠলে সেই ম্যাচ খেলেই দেশে ফিরবেন নিউজিল্যান্ডের এই পেসার। জানা যাচ্ছে, অকল্যান্ডে দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলবেন বোল্ট। ২০২২ সালে টি ২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পর আর কোনও টি ২০ ম্যাচ খেলেননি নিউজিল্যান্ডের এই বোলার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে নেই ড্যারিল মিচেল। গত কয়েকদিন ধরেই পায়ের চোটে ভুগছেন তিনি। তবে জানা যাচ্ছে, আগামী ২৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ফিরতে চলেছেন মিচেল। পাশাপাশি পিতৃত্বকালীন ছুটি থাকার কারণে এই টি ২০ সিরিজে থাকবেন না অধিনায়ক কেন উইলিয়ামসন।

কঠোর পরিশ্রমের ফল পাবেন, হঠাৎ ভ্রমণের সুযোগ, কর্মক্ষেত্রে মনের কথা কাউকে জানাবেন না

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা