নির্বাচনী বন্ড নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের সেই রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন নির্বাচন কমিশনার ওয়াই এস কুরেশি। কুরেশির মতে, সুপ্রিম কোর্টের এই ঘোষণা গণতন্ত্রের ভিতকে আরও মজবুত করবে।

এদিন সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে প্রাক্তন নির্বাচন কমিশনার জানিয়েছেন, ‘যারা গণতন্ত্রকে ভালোবাসে তারা দীর্ঘদিন ধরেই এর বিরোধিতা করে আসছিল। আমি নিজেই এর বিরোধিতা করেছি। এই বিষয়ে অনেক প্রবন্ধ লিখেছি ও সংবাদমাধ্যমে বক্তব্য দিয়েছি। সেইসময় আমরা যে বিষয়গুলি তুলে ধরেছিলাম, সেই বিষয়গুলিই ওপর ভিত্তি করেঅ আদালত রায় দিয়েছে। শীর্ষ আদালতের এই রায়ের ফলে সাধারণ মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা বাড়বে। গত পাঁচ-সাত বছরের মধ্যে সুপ্রিম কোর্টের এই রায় এক অর্থে ঐতিহাসিক।‘

একইসঙ্গে নির্বাচনী বন্ডের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রাক্তন নির্বাচন কমিশনার জানিয়েছেন, ‘রাজনৈতিক দলগুলিকে অনুদান ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে থেকে দেওয়া হচ্ছিল, এটা খুবই ভালো বিষয়। তবে আমাদের প্রশ্ন ছিল, রাজনৈতিক দলগুলিকে অনুদান যারা দিচ্ছেন, তাঁদের পরিচয়কে কেন গোপন রাখা হবে। সাধারণ মানুষ স্বচ্ছতা চায়। কিন্তু যারা অনুদান দিচ্ছেন, তাঁরা গোপনীয়তা রক্ষা করতে চায়। এই গোপনীয়তা কেন। এটা কী বিশেষ কোনও সুবিধা নেওয়ার জন্য। নাকি এমন কোনও সুবিধা যে যার মাধ্যমে ব্যাঙ্ক থেকে বড় অঙ্কের টাকা ঋণ নিয়ে বিদেশে পালিয়ে যাওয়া যায়। গত ৭০ বছরে তো রাজনৈতিক দলগুলিকে অনুদান দেওয়া হয়েছে। তখন তো গোপনীয়তা রক্ষা করা হয়নি। তাহলে আচমকা কেন প্রয়োজন পড়ল। তবে সুপ্রিম কোর্টের রায় আগামীদিনে গণতন্ত্রকে আরও মজবুত করবে বলেই আমার বিশ্বাস।‘

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত