রেললাইনের  ধার থেকে উদ্ধার একইসঙ্গে ৪ জনের দেহ, ঘনাচ্ছে রহস্য  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রেল লাইনের ধার থেকে এক মহিলা ও দুই শিশু-সহ চারজনের দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের কেন্দাপোসি-তালাবুরু স্টেশনে । এই ষ্টেশনটি ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় অবস্থিত।

চক্রধরপুর ডিভিশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-এর কমান্ড্যান্ট পি শঙ্কর কুট্টি জানিয়েছেন, এই চারটি মৃতদেহ একটি চটের ব্যাগে বেঁধে রেললাইনে কাছ থেকে উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রথমে তাদের সবাইকে প্রথমে হত্যা করা হয়েছিল । তারপর রেললাইনের মধ্যে ফেলে দেওয়া হয়। যাতে মনে করা হয় এটি ‘আত্মহত্যার’ ঘটনা।পুলিশ জানিয়েছে, এদিন সকালে চক্রধরপুর ডিভিশনের তালাবুরু ও কেন্দোপোসি রেল স্টেশনের মাঝে রেললাইনে এক মহিলা-সহ চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে , নিহতরা একই পরিবারের সদস্য। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের (আরপিএফ) সিনিয়র সিকিউরিটি কমিশনার শঙ্কর কুট্টি জানিয়েছেন, “আরপিএফ, জিআরপি এবং স্থানীয় পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত চলছে।“ প্রাথমিক তথ্য অনুযায়ী, শনিবার রাত আড়াইটে থেকে তিনটের মধ্যে ঘটনাটি ঘটে থাকতে পারে। রেললাইনের ১-১.৫ কিলোমিটার এলাকা জুড়ে মৃতদেহগুলি পাওয়া যায়, যার পরে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের