Loading live market data...
Loading active stocks...
Connecting...

শিনা বরা হত্যা নিয়ে তৈরি তথ্যচিত্রের প্রদর্শন আটকাতে আদালতে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া শিনা বরা হত্যা মামলা নিয়ে তৈরি তথ্যচিত্র প্রদর্শন আটকাতে আদালতের দ্বারস্থ হল সিবিআই। শনিবার মুম্বইয়ের সিবিআইয়ের বিশেষ আদালতে শিনা বরা হত্যাকাণ্ড নিয়ে তৈরি ‘দি ইন্দ্রাণী মুখার্জি স্টোরি: ব্যারিড ট্রুথ’-এর প্রদর্শনীর উপরে স্থগিতাদেশ চেয়ে আর্জি জানিয়েছে।  সিবিআইয়ের আর্জির পরিপ্রেক্ষিতে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-সহ সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিশ পাঠিয়েছেন বিশেষ আদালতের বিচারক এস পি নাইক নিম্বালকর। আগামী ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।

২০১২ সালের এপ্রিল মাসে মুম্বইতে খুন হন শিনা বরা নামে এক তরুণী। মামলার তদন্তে নেমে ২০১৫ সালে শিনার মা ইন্দ্রাণী মুখোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলার চার্জশিটে সিবিআই দাবি করে  ২০১২ সালের এপ্রিল মাসে প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না ও গাড়িচালক শ্যাম রাইয়ের সঙ্গে পরিকল্পনা করে মেয়ে শিনাকে খুন করেছিলেন ইন্দ্রাণী। ওই খুনের পিছনে বড় কারণ ছিল ত‍ৎকালীন স্বামী পিটার মুখোপাধ্যায়ের ছেলে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে মেয়ে শিনার সম্পর্ক মেনে নিতে পারেননি ইন্দ্রাণী। গ্রেফতার হওয়ার সাত বছর বাদে ২০২২ সালে শীর্ষ আদালত থেকে জামিন পেয়ে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি।

দেশ কাঁপিয়ে দিয়েছিল শিনা বরার হত্যাকাণ্ডের ঘটনা। শোরগোল ফেলে দেওয়া ওই হত্যাকাণ্ড নিয়ে ‘দি ইন্দ্রাণী মুখার্জি স্টোরি: ব্যারিড ট্রুথ’ নামে তথ্যচিত্র তৈরি হয়েছে। ২৯ জানুয়ারি মুক্তি পেয়েছে ওই তথ্যচিত্রের পোস্টার। আগামী ২৩ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে। কিন্তু ওই মুক্তি আটকাতে সিবিআই ঝাঁপিয়ে পড়েছে।    

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার