উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে প্রেমিকার সাথে পালাল প্রেমিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ধুপগুড়ি: এবার ধুপগুড়িতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে এসে প্রেমিকার সাথে পালিয়ে গেল নাবালক।উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে । প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। অন্যদের মতো পরীক্ষা দিতে বাড়ি থেকে বেরিয়েছিল ধূপগুড়ির (Dhupguri)এক নাবালক। কিন্তু কে জানত সেই নাবালক উচ্চ মাধ্যমিক পরীক্ষা না দিয়ে প্রেমিকাকে নিয়ে চম্পট দেবে।নাবালকের পরিবার ভেবেছিল ছেলে পরীক্ষা দিতে গেছে। কিন্তু পরীক্ষা শেষ হয়ে গেলেও বাড়ি ফেরেনি সে।

পরে বন্ধুদের মাধ্যমে পরিবারের লোক জানতে পারে ঘটনাটি।নাবালিকা মেয়েটিরও বাড়ি ধূপগুড়ি এলাকায়। পরিবার সকাল থেকে নাবালিকার খোঁজ না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু করে মেয়েকে। কিন্তু খুঁজে না পেয়ে দ্বারস্থ হয় ধূপগুড়ি থানার(Dhupguri P.S.)। নাবালিকা মেয়েটি একাদশ শ্রেণীতে পড়ে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই ঘটনায় পরীক্ষার্থী ও পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ পলাতক প্রেমিক ও প্রেমিকা উভয়কে খুঁজছে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, এর আগে কলকাতা থেকে মাধ্যমিক পরীক্ষার্থী মালদায়(Malda) প্রেমিকের কাছে পালিয়ে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে। পরীক্ষার্থীদের মধ্যে এই ধরনের পালিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ও প্রেম প্রণয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন।

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

শিক্ষার মানে কড়া নজর! রাজ্যে ২০৫টি বিএড কলেজে আপাতত বন্ধ ভর্তি প্রক্রিয়া

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

গাড়ির দরজা খুলতে মিলল যুবকের মৃতদেহ, কসবায় চাঞ্চল্য

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই

বেকারদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা কবে থেকে ঢুকবে? দিনক্ষণ জানালেন মুখ্যমন্ত্রী

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, নিহত কমপক্ষে ২, আহত একাধিক

যুদ্ধবাজ ট্রাম্প ভোটে ধাক্কা খেতেই লক্ষ্মীবারে চাঙ্গা ভারতের শেয়ার বাজার

‘আপনার মেয়েকে খুন করেছি’, শাশুড়িকে ফোনে জানাল গুণধর জামাই

নবদ্বীপে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই যুবক

ফের রক্তাক্ত PoK, সাধারণ নাগরিকদের বাড়িতে পাক সেনার ড্রোন হামলায় মৃত ৩ , আহত ১৮