বন্ধ গাজায় খাবার সরবারহ, জানাল  জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থা

Share:

 আন্তর্জাতিক ডেস্কঃ ইজরায়েলি হামলায় গাজায় দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। আর এই আবহেই গাজায় খাবার সরবারহ বন্ধ করল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। মূলত গাজায় লাগাতার হামলার জেরে বিপদের মুখে পড়ছে খাদ্য সরবারহ করতে আসা কর্মীরা। সেইকারণেই কর্মীদের সুরক্ষার স্বার্থে খাবার সরবারহ বন্ধের সিদ্ধান্ত নিল জাতিসংঘ।

এই নিয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক কর্মকর্তা জানিয়েছেন,’ খাদ্য সরবরাহকারীদের ও সহায়তাগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সেই কারণেই গত তিন সপ্তাহ জুড়ে উত্তর গাজায় খাদ্য সরবারহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘ।‘ WHO জানিয়েছে, গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালাচ্ছে ইজরায়েল বাহিনী। বর্তমানে গাজাবাসীরা তাদের শিশুদের খাবার পাচ্ছে না । সেইকারণেই এখন পশুদের খাবার খাওয়াতে হচ্ছে গাজার শিশুদের। অন্যদিকে পশু খাবার শেষ হয়ে যাচ্ছে গাজায়। তাছাড়া কেউ কেউ আবার মাটি খুঁড়ে জল খোঁজার চেষ্টা চালাচ্ছে।

ইজরায়েল এবং হামাস সংঘর্ষের জেরে গাজায় মৃতের সংখ্যা  ছাড়িয়েছে ২৯ হাজার। জাতিসংঘ জানিয়েছে, ইজরায়েল -হামাস যুদ্ধের প্রধান শিকার হচ্ছে নারী ও শিশুরা। গত তিন মাসে ইজরায়েলি হামলায় প্রাণ  গাজায় প্রাণ হারিয়েছে ১০ হাজারেরও বেশি শিশু।  শুধু প্রাণ হারান নয় ইয়রায়েলি হামলায় আহত হয়েছেন শতাধিক শিশু। জানা  গিয়েছে গাজায় প্রাণ এক হাজার শিশু হামলার কারণে একটি বা দুই করে পা হারিয়েছে। শুধু তাই নয় সংঘাত যত বাড়ছে ততই বেড়ে চলেছে গাজায় শিশু মৃত্যুর সংখ্যা।

 গত ৭ ই অক্টোবর ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। তবে ইজরায়েলি হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে গাজা। এই হামলার জন্য মিত্রদের থেকেও চাপ দেওয়া হয়েছে ইজরায়েল প্রশাসনকে। তবে কবে কমবে গাজা এবং ইজরায়েল যুদ্ধ সেইদিকেই তাকিয়ে রয়েছে বিশ্ব রাজনীতি।

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃত ৩, জারি সুনামি সতর্কতা