এবার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দৌড়ে মাস্ক ?

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হলেন ইলন মাস্ক। তাঁকে এই পুরস্কারে মনোনীত করেছেন নরওয়েজিয়ান লিবার্টেরিয়ান এমপি মারিয়াস নিলসেন। এই পুরস্কার নিয়ে নরওয়েজিয়ান লিবার্টেরিয়ান এমপি জানান,  ‘ইলন মাস্কের সংস্থাগুলি বিশ্বকে আরও এবং নিরাপদ জায়গা হিসাবে গড়ে তুলতে সহায়তা করেছে । সেইকারণেই তাঁকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনীত করা হয়েছে।‘

রাশিয়ার আক্রমণের সময় ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের যোগাযোগ ও সমন্বয় সাধনে মাস্কের  স্টারলিংকের ভূমিকাকে নিলসেন স্বীকার করেছেন। শুধু তাই নয় স্টারলিংক, স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট নক্ষত্রপুঞ্জের মতো প্রকল্পের মাধ্যমে মাস্কের বাকস্বাধীনতার প্রতিরক্ষা এবং বিশ্বব্যাপী সংযোগে তার অবদানকে তুলে ধরে।সেই কারণেই নোবেল শান্তি পুরস্কার পাবেন ইলন মাস্ক।

মারিয়াস নিলসেন ছাড়াও মাস্কের শান্তি পুরস্কার নিয়ে নরওয়ের এমপি সোফি মারহাগ জুলিয়ান অ্যাসাঞ্জকে বলেন,’পশ্চিমা যুদ্ধের সময় মাস্ক শান্তি বজায় রেখেছে। আমরা যদি যুদ্ধ এড়াতে চাই, তাহলে যুদ্ধ যে ক্ষতি করে সে সম্পর্কে আমাদের সত্য জানতে হবে। শুধু তাই নয় যুদ্ধবন্দিদের প্রতি সমবেদনা জানাতে হবে। মাস্ক সম্প্রতি যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইজরায়েলের হাসপাতালে আর্থিক অনুদান দেয় তাঁর সংস্থা। সেই কারণেই মাস্ককে দেওয়া হবে শান্তির পুরস্কার।‘  তবে জানা গিয়েছে,মাস্ক ছাড়াও  নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন  ডেভিড অ্যাটেনবরো, জুলিয়ান অ্যাসাঞ্জ, পোপ ফ্রান্সিস এবং অন্যান্যদের সহ বিশিষ্টজনেরা।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি