নাফে সিং হত্যা মামলায় এবার সিবিআই তদন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি : হরিয়ানায় আইএনএলডি নেতা নাফে সিং হত্যা মামলায় এবার সিবিআই তদন্ত হবে। সোমবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। ইতিমধ্যে কংগ্রেসের তরফে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছিল। এবার সেই কংগ্রেসের দাবিই মেনে নিতে বাধ্য হল হরিয়ানা সরকার।

হরিয়ানা প্রশাসনের তরফে আইএনএলডি নেতা নাফে সিং রাঠীর হত্যাকাণ্ডে যাবতীয় তথ্য সিবিআইয়ের হাতে হস্তান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিন বিধানসভায় দাঁড়িয়ে সিবিআই তদন্তের কথা জানান হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ। হরিয়ানার স্বরাষ্ট্র মন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, যারাই এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বাহাদুরগড়ের পুলিশ সুপার অর্পিত জৈন জানান, নাফে সিং রাঠীর মৃতদেহ ময়নাতদন্ত জন্য পাঠানো হবে। এই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে নাফে সিংকে হত্যার মামলায় কলকাতা হাইকোর্টের তত্বাবধানে সিবিআই তদন্তের দাবি করেছিল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, নাফে সিং রাঠীকে হত্যা স্বাভাবিক ঘটনা নয়। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে।পাশাপাশি আইএনএলডির তরফে সিবিআই তদন্ত দাবি করা হয়েছিল। আইএনএলডি নেতা অভয় চৌতালাও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন। আইএনএলডি নেতা জানান, ছয় মাস আগেই নাফে সিং জানিয়েছিলেন, তাঁকে যেকোনও সময়ে প্রাণে মারা হতে পারে। তাঁকে সরকারের তরফে যেন নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই বিষয়ে জেলা শাসক, পুলিশ সুপারকে চিঠিও দিয়েছিলেন এই প্রাক্তন বিধায়ক। কিন্তু তাঁর কোনও কথাই শোনা হয়নি।

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের