মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি 

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রাইমারীতে ওয়াশিংটন ডিসি এবং ভার্মন্ট থেকে   জয়লাভ করেছিলেন নিকি হ্যালি। তবে ট্রাম্পকে হারিয়ে জয়লাভের পরেও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি । তবে কেন তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তা এখন জানা যায়নি।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইপর্ব। যা ‘সুপার টিউসডে’ নামে পরিচিত। এই  ‘সুপার টিউসডে’ মার্কিন যুক্তরাষ্ট্রের ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির বাছাইপর্ব হয়। আর ১৪টি অঙ্গরাজ্যসহ একটি অঞ্চলে ডেমোক্রেটিক পার্টির বাছাইপর্ব হয়েছিল।

‘সুপার টিউসডে’ বাছাই পর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির হয়ে জয়লাভ করেন জো বাইডেন। অন্যদিকে ১০ অঙ্গরাজ্যে রিপাবলিকান পার্টির হয়ে ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়। এই ‘সুপার টিউসডে’ ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আলাবামা, কলোরাডো, মেইন, ওকলাহোমা, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, আরকানসাস, মিনেসোটা ও ম্যাসাচুসেটসে জয় পেয়েছেন বাইডেন ও ট্রাম্প।

উল্লেখ্য, ‘সুপার টিউসডে’ ট্রাম্পের এই জয়লাভের পরেই নির্বাচন থেকে সরে দাঁড়ান সিদ্ধান্ত নিলেন নিকি হ্যালি। অন্যদিকে জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির হয়ে  আলাবামা, মিনেসোটা, আরকানসাস, কলোরাডো, লোয়া, মেইনে, ম্যাসাচুসেটস, উত্তর ক্যারোলিয়ান, ওকলাহোমা, টেক্সাস, ভার্জিনিয়া জয়লাভ করেছেন। আর তাতেই তিনি যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হবেন তা একথায় নিশ্চিত।

প্রসঙ্গত, ৮১ বছর বয়স হওয়া সত্ত্বেও ভোটে লড়তে রাজি বাইডেন। বর্তমানে এই বিতর্ক সত্বেও ট্রাম্পের জনপ্রিয়তা বাইডেনের চেয়েও বেশি রয়েছে। এই নির্বাচন নিয়ে  ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনের আগে সম্ভাব্য ফৌজদারি দোষী সাব্যস্ত হওয়া সত্ত্বেও তিনি নির্বাচনে দাঁড়াবেন । তাই মনে করা হচ্ছে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প এবং বাইডেন ফের মুখোমুখি হতে পারে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ