নারী দিবসে মেয়ের কাছ থেকে উপহার পেয়ে উল্লসিত আলিয়া, বিপাশা

স্টেরিওটাইপ ভেঙে সমাজের ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করার দিন। নারী দিবস উদযাপনে মেতেছেন গোটা বলিউডও। যাঁদের মধ্যে আছেন শিল্পা শেট্টি , অর্জুন কাপুর, এবং রকুল প্রীত সিং-সহ অনেকেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস পালনে মাতোয়ারা গোটা বিশ্ব। বর্তমানে সভ্যতা এগিয়ে গিয়েছে অনেকটাই। নারীরা এখন অনেক স্বাধীন, না গলা ফাটিয়ে বললেও অনেক নারীবাদী বিষয়টি এখনও মানতে নারাজ। কারণ পুরুষদের দ্বারা নারিরা নির্যাতিতা। কেউ কেউ স্বামীর দ্বারা নির্যাতিতা, আর কেউ ধর্ষকের দ্বারা। এমনকি রাস্তায় শ্লীলতাহানির শিকার হলেও তাঁদের হয়ে লড়াই করার জন্যে কেউ নেই! যাই হোক, নারীদিবস মুলত বিশ্বব্যাপী নারীদের কৃতিত্ব এবং তাঁদের স্থিতিস্থাপকতাকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ দিন। সমাজে তাঁদের অবদানকে সম্মান জানানোর দিন, স্টেরিওটাইপ ভেঙে সমাজের ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করার দিন। নারী দিবস উদযাপনে মেতেছেন গোটা বলিউডও। যাঁদের মধ্যে আছেন শিল্পা শেট্টি , অর্জুন কাপুর, এবং রকুল প্রীত সিং-সহ অনেকেই।

শিল্পা শেট্টি কুন্দ্রা

শিল্পা শেঠি কুন্দ্রা ইনস্টাগ্রামে তার নারী দিবসের অনুভূতি প্রকাশ করে একটি হৃদয়গ্রাহী পোস্ট শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “সেতু তৈরি করা, বাধা ভাঙা। প্রতিটি মহিলা, প্রতিটি গল্প, প্রতিটি ভয়েস গুরুত্বপূর্ণ।”

রাকুল প্রীত সিং

রাকুল প্রীত সিং ইনস্টাগ্রামে নারী দিবসে নারী সমাজকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “প্রতিটি নারীর পিছনে একজন পুরুষ থাকে। এই নারী দিবসে আমি সেই সমস্ত পুরুষদেরও প্রশংসা করতে চাই যারা আমাদের সকল দিক থেকে রক্ষা করছে। আমি অত্যন্ত ভাগ্যবান যে, আমার জীবনেও অনেক নারীদের আগমন ঘটেছে। যাদের দেখে আমি বেড়ে উঠেছি!’

আয়ুষ্মান খুরানা

আয়ুষ্মান খুরানার স্ত্রী, তাহিরা কাশ্যপ, ইনস্টাগ্রামে একটি রিল শেয়ার করে নারী দিবস উদযাপন করেছেন।

আলিয়া ভাট

আলিয়া ভাট, আজ একজন গর্বিত মা হিসাবে, ইনস্টাগ্রামে গিয়ে তাঁর আদরের মেয়ে রাহা কাপুরের দ্বারা তৈরি করা একটি স্টাফ লাল হৃদয়ের ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, “আমার ছোট্ট মেয়ে, এটি আমার জন্য তৈরি করেছে এবং আমি এটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি।নারী দিবসের শুভেচ্ছা। আজকে এবং সারা জীবনের প্রতিটি দিন নিজেকে উদযাপন করতে এক মিনিট সময় নিন!” তবে এই বয়সে রাহা এটা বানিয়েছে, আলিয়ার এই কথাটা সহমত হচ্ছে না নেটিজেনদের। সবাই ডাহা মিথ্যে বলে দাবি করছে।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর ইনস্টাগ্রামে মহিলা দিবসে সমস্ত মহিলাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বিপাশা বসু

বিপাশা বসু নারী দিবসে তার মেয়ে দেবীর কাছ থেকে পাওয়া একটি হৃদয়গ্রাহী উপহার শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, “আমার ছোট পাখি… বাবার কাছ থেকে কিছু সাহায্যে তার মায়ের জন্য এটি তৈরি করেছে।”

ধনতেরাস, ভাইফোঁটা, অন্নকূট-লক্ষ্মী পুজোর সময় কখন?

বাড়ি সাজাতে গিয়ে দুর্ভাগ্য ডেকে আনছেন না তো? কয়েকটি গাছ লাগানোর আগে সাবধান

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক