সোমবার এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে ব্রাত্য

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী সোমবার এসএলএসটি (নবম-দশম) চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গত শুক্রবার চাকরিপ্রার্থীদের সঙ্গে একটি বৈঠক হয় তৃণমূল নেতা কুণাল ঘোষের। তারপরই চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের কথা জানান শিক্ষামন্ত্রী।

জানা গিয়েছে, চাকরিপ্রার্থীদের মধ্যে দুজন সোমবারের বৈঠকে থাকবেন। সোমবারের বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষকে উপস্থিত থাকতে বলা হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও সোমবারের বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা সচিব মণীশ জৈন ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের। সোমবারের এই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরিয়ে আসবে কিনা, এখন সেটাই দেখার।

কিছুদিন আগেই এসএলএসটি চাকরিপ্রার্থীরা তৃণমূল নেতা কুণাল ঘোষের বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন কুণাল। কিন্তু এই সব চাকরিপ্রার্থীদের চাকরি যাতে করে দেওয়া যায় সেই আশ্বাসও দেন তৃণমূল নেতা। পুরো বিষয়টি কথা বলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার কারণ হিসাবে আদালতে আটকে থাকা মামলাকে দায়ী করেছেন কুণাল। চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকের পর কুণাল জানান, প্রত্যেক চাকরিপ্রার্থীরই চাকরি হয়ে যেত। কিন্তু আদালতে মামলা করে দেওয়ার জন্যই চাকরি আটকে গিয়েছে।

 

রাজ্যে বড় বিনিয়োগের সম্ভাবনা, নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিতসুবিশি

মুখ্যমন্ত্রীর ছবিতে থুতু দিয়ে ভিডিও, শিলিগুড়িতে গ্রেফতার একাদশ শ্রেণির ছাত্র

বুধের রাতেই ইরানের উপর ভয়াবহ হামলা! হুঁশিয়ারি ট্রাম্পের

শারজা থেকে করাচি আসার পথে আরব সাগরেই নিখোঁজ বিমান

২০ জন বঙ্গকন্যার হাতে তৈরি দীর্ঘতম জাতীয় পতাকা, কুর্নিশ জানালেন মুখ্যমন্ত্রী

দীর্ঘ আইনি লড়াইয়ে জয়ী, অবশেষে দেশে ফিরলেন সুইটি বিবি

হাসপাতালে ঢুকে মহিলা চিকিৎসককে মারধর, অবশেষে গ্রেফতার শিবসেনা নেতা

যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেফতার বিডিও স্বামী

তৃণমূলের ৪৪০ কোটি টাকার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল ইডি

শেয়ার বাজারে ধস, কর্পূূরের মতো উবে গেল বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা

বারুইপুর কাণ্ডে আলোচনার কেন্দ্রে এই দুই পুলিশ অফিসার, চিনে নিন রনি ও অর্ঘ্যকে

মিছিলে মেজাজ হারালেন মমতা, দলীয় কর্মীকে মারলেন থাপ্পড়

মেসি কাণ্ডে তদন্ত কমিটির রিপোর্ট প্রস্তুত, জমা দেওয়ার অনুমতি দিল হাইকোর্ট

‘হাম তুম এক কামরে..’, চলন্ত ট্রেনের এসি কেবিনে ফুলশয্যা নবদম্পতির, দেখুন ভিডিও