লোকসভা ভোটযুদ্ধে মুখোমুখি দেব-হিরণ, লড়াইয়ের ময়দান ঘাটাল

অপরদিকে এবার কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছেন তিনি। কারণ ঘাটালের এবার বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়। সুতরাং হাইভোল্টেজ লড়াইয়ের জন্যে প্রস্তুত বিজেপি এবং তৃণমূল।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে সকল জল্পনার অবসান! শেষমেশ ডিগবাজি খেলেন সুপারস্টার দেব(DEV)। মাস কয়েক ধরেই রাজনৈতিক অন্দরে জল্পনা চলছিল যে, আসন্ন লোকসভা নির্বাচনে আর দাঁড়াচ্ছেন না সুপারস্টার দেব। তৃণমূলের সঙ্গে ১০ বছরের গাঁটবন্ধন শেষে করছেন দেব? এমনকী বাজেট অধিবেশনে অভিনেতার একটি পোস্ট বিষয় টিকে আরও উস্কে দিয়েছিল। জল্পনা এতদিন একপ্রকার জিইয়ে রেখেছিলেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই দেবের প্রশংসায় পঞ্চমুখ। সুতরাং এখানেই দুয়ে দুয়ে চার হয়।

রাজ্যের শাসকদল এত তাড়াতাড়ি সুপারস্টারকে ছাড়ছে না। এদিকে অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজেই জানিয়েছিলেন যে, তিনি আর রাজনীতি করবেন না, অভিনয়ে মনোযোগ দেবেন। ইস্তফা দিয়ে এসেছেন। তাই হল মিমির সিদ্ধান্তকেই গুরুত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর উপর আস্থা আর রাখলেন না। তা বলে দেবকে ছাড়লেন না। নিজের পুরোনো জায়গার ই প্রার্থী হলেন দীপক অধিকারী অর্থাৎ দেব। আজ তৃণমূলের ব্রিগেড সভায় ৪২ জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের হয়েই লড়বেন দেব। অপরদিকে এবার কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছেন তিনি। কারণ ঘাটালের এবার বিজেপি প্রার্থী অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায়। সুতরাং হাইভোল্টেজ লড়াইয়ের জন্যে প্রস্তুত বিজেপি এবং তৃণমূল।

দুই পাকা খেলোয়াড় দেব-হিরণ। গত ২ মার্চ লোকসভা প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ কয়েকদিন আগেও দেব রাজনীতি ছাড়ার খবরে সরগরম ছিল রাজ্য রাজনৈতিক মহল। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে মত বদলেছেন দেব৷ তাঁকে পাশে নিয়েই প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, দেব ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি নিয়ে তাঁর কাছে এসেছিলেন, সেই দাবি মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তারপরেই মত বদলান তারকা সাংসদ। যাই হোক, শুধু দেব নয়, তারকাদের মধ্যে তৃণমূলের আরও প্রার্থী হলেন, বীরভূম থেকে শতাব্দী রায়, মেদিনীপুর থেকে জুন মালিয়া, যাদবপুর থেকে লড়বেন সায়নী ঘোষ, যেখানে এতদিন সংসদ ছিলেন মিমি চক্রবর্তী। আর মালদহ উত্তর থেকে প্রার্থী হলেন প্রাক্তন IPS অফিসার তথা অভিনেতা প্রসূন বন্দ্যোপাধ্যায়, আর আসানসোল থেকে থেকে দাঁড়াচ্ছেন বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। এবং শেষ গোলে ডিগবাজি খেলেন দেব। আর হুগলীতে লকেটের মুখোমুখি লড়বেন রচনা বন্দ্যোপাধ্যায়।

ওয়ার্ড অফিসে ঢুকতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার বিয়ারের বোতল, গর্ভনিরোধক-সহ একাধিক সামগ্রী

হাটের জমি জবরদখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, চাঞ্চল্য ফালাকাটায়

‘সিটি অফ জয়-কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন,’ ফিরহাদকে তোপ শুভেন্দুর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

অরূপের ‘কদর্য’ রূপ! প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে আলিপুর থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের

তারাতলায় বিপর্যয়: নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ককটেল ২’, মুক্তির ৬ দিনে ছবির আয় কত হল?

অনুপ্রবেশকারী ভেবে নেইমারের ছেলেকে আটকে দিল নিরাপত্তারক্ষীরা, তারপর যা ঘটল…

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

ভেনিজুয়েলায় ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত, আহত ৭০০-এর বেশি, শোকপ্রকাশ মোদির

তারাতলায় গুদামের ছাদ ভেঙে বিপর্যয়, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন