আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডায়মন্ড হারবারে ৫১৫টি স্কুলে কম্পিউটার প্রদান করলেন অভিষেক

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন । তাই সেই নির্বাচনকে কেন্দ্র করে নয়া উদ্যোগ নিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের স্কুলগুলিতে কম্পিউটার প্রদান করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ব্যবস্থাপনায় এই কম্পিউটার প্রদান অনুষ্ঠান শুরু হয়।

এদিন রবীন্দ্রভবনে আনুষ্ঠানিক ভাবে ৫১৫টি স্কুল কর্তৃপক্ষের হাতে প্রায় এক হাজারেরও বেশি কম্পিউটার  তুলে দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অজিত নায়েক সহ বিশিষ্টজনেরা। এই অনুষ্ঠানে পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, ‘ বর্তমান সময়ে কম্পিউটার খুবই গুরুত্বপূর্ণ। কমবেশি সব স্কুলেই কম্পিউটারের প্রয়োজন হয়। তাই স্কুলগুলিতে কোন অসুবিধা না হয় সেইজন্যই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় ৫১৫ টি স্কুলে  কম্পিউটার প্রদান করে।‘

উল্লেখ্য, নিজের লোকসভা  কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে বারবার আবেগপ্রবণ  অভিষেক। ২০১৪ সালে প্রথমবার ডায়মন্ড হারবার থেকে সাংসদ হওয়ার পর তাঁর উদ্যোগে এই এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে।  এছাড়াও করোনা মহামারির  সময় নিজের লোকসভা এলাকার মানুষদের মারণ রোগের হাত থেকে বাঁচাতে একাধিক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

পথ দুর্ঘটনায় দাদু-নাতির মর্মান্তিক পরিণতি, চিকিৎসায় গাফিলতির অভিযোগে ধুন্ধুমার রামপুরহাটে

স্ট্রংরুমে ‘কারচুপি’-র অভিযোগ, প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কুণাল-শশীর

চন্দ্রকোনায় বজ্রপাতে প্রাণ হারাল দুই ভাই, আহত অন্তত চারজন

আদিবাসীদের সেঁন্দরা উৎসবকে কেন্দ্র করে কড়া নজরদারি বন দফতরের

ভোটগণনা কেন্দ্রের সংখ্যা আরও কমাল নির্বাচন কমিশন, কোন জেলায় কত? পডুন বিস্তারিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ