সাধারণ সাজপোশাকে কলকাতার ইকোপার্কে হস্তশিল্পমেলা ঘুরলেন অভিনেত্রী স্বস্তিকা

এই শীতে মেলার আমেজ চুটিয়ে উপোভোগ করতে তিনি পৌঁছে গিয়েছিলেন ইকোপার্কে। প্রতি শীতকালে কলকাতায় নানারকমের মেলা হয় যা শীতের কলকাতার অন্যতম আকর্ষণ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাতে কখনও তালপাতার সেপাই তো কখনও আবার ব্যস্ত হাওয়াই মিঠাই খেতে। শুটিং ফ্লোরের বাইরে অভিনেত্রী স্বস্তিকা দত্ত এরকমই। শুটিং না থাকলে একেবারে নো মেকআপেই থাকতে পছন্দ করেন তিনি। ছিমছামভাবে আর পাঁচজনের মত থাকাই তাঁর পছন্দের। আর তাই এই শীতে মেলার আমেজ চুটিয়ে উপোভোগ করতে তিনি পৌঁছে গিয়েছিলেন ইকোপার্কে। প্রতি শীতকালে কলকাতায় নানারকমের মেলা হয় যা শীতের কলকাতার এক এবং অন্যতম আকর্ষণ। সেই মেলাতেই ঘুরে বেড়ালেন স্বস্তিকা। মেলার সেই ভিডিও পোস্ট করলেন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ক্যাপশনে লিখলেন ‘হাসিখুশি’ 

মজা করে ঘুরতে ঘুরতে হাওয়াই মিঠাই খেতে দেখা গেল তাঁকে। আবার দেখা যাচ্ছে হাতে তালপাতার দুটো সেপাই নিয়ে তাদের নাচিয়ে চলেছেন। সারা মেলার রঙিন ভালোবাসা গায়ে মেখে শীতের সন্ধ্যায় হস্তশিল্প মেলা ঘুরে দেখলেন স্বস্তিকা। ছোটপর্দায় কিছুদিন আগেই শেষ হয়েছে ‘কি করে বলব তোমায়’ সিরিয়াল। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নিয়েছেন তিনি। এরপর সদ্য শেষ করেছেন ওয়েবের কাজ। খুব শীঘ্রই স্বস্তিকাকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মে। কিছুদিনের জন্য ছোটপর্দা থেকে বিরতি নিয়েছেন স্বস্তিকা। আর কাজ থেকে ছুটি নিয়ে এই সুযোগে একটু কলকাতার মেলা ঘুরে দেখলেন তিনি। 

View this post on Instagram

A post shared by Swastika Dutta? (@swastika023)

কয়েক মিনিটে হবে সকালের জলখাবার! রাতের বেঁচে যাওয়া ডাল দিয়ে বানান স্যান্ডউইচ

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

রান্নাঘরের কয়েকটা উপকরণেই ফেরান বর্ষায় নরম হওয়া বিস্কুট-চানাচুরের মুচমুচে ভাব

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

সরকারি কর্মচারিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ বাড়াল তারেক সরকার

‘নিট বিক্ষোভের সময়ে দায়ের ১৩ FIR নিয়ে পদক্ষেপ নয়’, সুপ্রিম কোর্টে জানাল দিল্লি পুলিশ

আমিরশাহির বিমানঘাঁটিতে মার্কিন সেনা ও হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা ইরানের

বোলপুরে গাড়ি থামিয়ে তল্লাশিতেই মিলল বিদেশি মুদ্রা-নগদ! আটক টুলু মণ্ডলের আত্মীয় সহ ৩

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত