বুন্দেশলিগায় ৬০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন কেইন

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার বুন্দেশলিগায় ৬০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন। চলতি মরশুমে ২৬ ম্যাচ খেলে ৩১টি গোল করেছেন কেইন। এর আগে বুন্দেশলিগায় অভিষেকের মরশুমে এত গোল আর কেউ করতে পারেনি। ৬০ বছর বন্দেশলিগায় অভিষেক মরশুমে ৩০ গোল করেছিলেন উয়ে সিলার।

বুন্দেশলিগায় ডার্মস্টাডের মাঠে ৫-২ গোলে জেতে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখের হয়ে একটি গোল করেন হ্যারি কেইন। এই নিয়ে বুন্দেশলিগায় ৩১টি গোল করে ফেললেন কেইন। উল্লেখ্য, ১৯৬৩-৬৪ মরশুমে বুন্দেশলিগায় ৩০টি গোল করেছিলেন সিলার। এবার সিলারের এই পারফরমেন্সকে টপকে গেল কেইন। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ দ্বিতীয় স্থানে থাকলেও রেকর্ড করে ফেললেন কেইন। কেইন ছাড়াও জোড়া গোল করেছেন জার্মানির তারকা জামাল মুসিয়ালা।

পয়েন্ট তালিকায় সবার নীচে থাকা ডার্মস্টাডের বিপক্ষে দুটি গোল খাওয়ায় কিছুটা হতাশ বায়ার্নের অধিনায়ক ম্যানুয়েল নয়্যার। এই প্রসঙ্গে তিনি জানান, ‘রক্ষণ নিয়ে আমাদের আরও ভাল কাজ করতে হবে। জামাল মুসিয়ালা জোড়া গোল করে পার্থক্য গড়ে দিয়েছেন। তাঁর এই ধরনের পারফরমেন্সকে কুর্নিশ জানাই।‘

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক