অনলাইনে আই ফোন কিনতে চেয়ে হেনস্থা, শাস্তির কোপে ফ্লিপকার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : আই ফোন কেনার জন্য ফ্লিপকার্টের কাছে অর্ডার করেছিলেন এক ব্যক্তি। কিন্তু সেই অর্ডার বাতিল হয়ে যায়। এরপরে মানসিকভাবে হেনস্থার অভিযোগে ক্ষতিপূরণ দাবি করেন ক্রেতা। শেষপর্যন্ত ফ্লিপকার্টকে দশ হাজার টাকা জরিমানা করল কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল কমিশন।

২০২২ সালের ১০ জুলাই দাদরের এক বাসিন্দা ফ্লিপকার্টে একটি আই ফোন অর্ডার করেছিল। অনলাইনে অর্ডার করে সেই ব্যক্তি ৩৯ হাজার ৬২৮ টাকা ক্রেডিট কার্ডে দিয়েও দেয়। সেই বছর ১২ জুলাই আই ফোনটি দেওয়ার কথা ছিল। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পর ক্রেতার ফোনে একটি এস এম এস আসে। সেই এস এম এসে অর্ডারটি বাতিল করে দেওয়া হয়।

এই বিষয়ে ফ্লিপকার্টের সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন সংস্থার তরফে জানানো হয়, একাধিকবার তাঁদের ডেলিভারি বয় জিনিসটি দিতে গিয়েছিল। কিন্তু ক্রেতা ছিলেন না। ফলে অর্ডারটি বাতিল হয়ে যায়। এরপরে ক্রেতার তরফে দাবি করা হয়, তাঁকে মানসিকভাবে হেনস্তা করা হয়েছে। এরপরে গোটা বিষয়টি কনজিউমার ডিসপিউটস বিড্রেসাল কমিশনকে জানানো হয়। কমিশনের তরফে জানানো হয়, অর্ডারটি বাতিল করা হয়েছে। ক্রেতাকে নতুন করে অর্ডার দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কমিশনের তরফে জানানো হয়েছে, ফ্লিপকার্টের তরফে ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটি ঘটানো হয়েছে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ