ফের গোলাপী বলে টেস্ট খেলবে ভারত, কিন্তু কোথায়

Share:

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের শেষে ফের অস্ট্রেলিয়ায় যাবে ভারত। অস্ট্রেলিয়া সফরে গিয়ে গোলাপি বলে একটি টেস্ট খেলবে রোহিত শর্মারা। সেই সিরিজে অ্যাডিলেডে হতে চলেছে দিন-রাতের টেস্ট। সেই টেস্টেই গোলাপি বল ব্যবহার হতে চলেছে।

চলতি বছরের শেষে শুরু হতে যাওয়া ভারতের এই অস্ট্রেলিয়া সফরের সূচি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে সূত্র মারফত জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার পারথে হতে চলেছে প্রথম টেস্ট। সাধারণত ব্রিসবেনে প্রথম টেস্ট হয়ে থাকে। তবে এবারে তা নাও রাখা হতে পারে। এরপরে অ্যাডিলেডে হবে দিন রাতের দ্বিতীয় টেস্ট। সেই টেস্টই গোলাপী বলে খেলা হবে।

জানা যাচ্ছে, দ্বিতীয় টেস্টের পর অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় টেস্ট হওয়ার কথা রয়েছে ব্রিসবেনের গাব্বায়। ২০২৩ সালে এই ব্রিসবেনের মাটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতেছিল অজিঙ্কা রাহানের ভারত। এবারেও তার পুনরাবৃত্তি হয় কিনা, এখন সেটাই দেখার। চতুর্থ ও পঞ্চম টেস্ট খেলা হবে যথাক্রমে মেলবোর্ন ও সিডনিতে। মনে করা হচ্ছে, ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে মেলবোর্নে টেস্ট হবে। এরপরে পরের বছর প্রথম দিকে সিডনিতে টেস্ট ম্যাচ হবে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম গোলাপী বলে টেস্ট খেলেছিল। এরপর সেই বছরই অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যে গোলাপী বলে টেস্ট হয়।

মরক্কোকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছে ইতিহাস গড়লেন এমবাপেরা

বিধ্বংসী ব্যাটিং ব্রুকের, ভারতকে দুরমুশ করে সিরিজ জয় ইংল্যান্ডের

ফের ব্যর্থ বৈভব, শ্রেয়সের ঝোড়ো ইনিংসের দৌলতে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৫৮ তুলল ভারত

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা