গার্ডেনরিচকাণ্ডের পরে পুরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠকে ফিরহাদ

Share:

নিজস্ব প্রতিনিধি : গার্ডেনরিচকাণ্ডের পর কলকাতা পুরনিগমের সব স্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। ১৬টি বোরোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করলেন মেয়র।

গত রবিবার রাতে গার্ডেনরিচ কাণ্ডের পর এবার নড়েচড়ে বসে পুর প্রশাসন। ফের যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এদিন বোরো ইঞ্জিনিয়ারদের নিয়ে জরুরিভিত্তিতে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে মেয়র এদিন স্পষ্ট করে দিয়েছেন, কোনওভাবেই বেআইনি নির্মাণ বরদাস্ত করা হবে না। কোনওভাবেই বেআইনি নির্মাণকাজকে অনুমোদন দেওয়া যাবে না। গার্ডেনরিচকাণ্ডের পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, গোটা বিষয়টি ইঞ্জিনিয়াররা ছাড়া জানা সম্ভব নয়। মেয়রের এই কথা থেকেই স্পষ্ট, গার্ডেনরিচকাণ্ডে বিপর্যয়ের পিছনে তিনি ইঞ্জিনিয়ারদেরই কাঠগড়ায় তুলেছেন। ফের যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সেজন্য এদিন সতর্ক করে দিলেন কলকাতা পুরনিগমের মেয়র। 

ইতিমধ্যে গার্ডেনরিচ কাণ্ডে শোকজ হওয়া পুর ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে পুর প্রশাসন। তিনজন পুরসভায় ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে কলকাতা পুরনিগম। এর আগে এদের বিরুদ্ধে শোকজের নোটিশও ধরানো হয়েছিল। যে তিন জন আধিকারিককে শোকজের নোটিশ ধরানো হয়েছে, সেই তিন জনের মধ্যে রয়েছেন একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, একজন অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ও একজন সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার। এই প্রসঙ্গে পুরসভার এক আধিকারিক জানিয়েছেন, সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের পদক্ষেপ নেওয়া হতে পারে। এদিকে গার্ডেনরিচে যে বহুতলটি ভেঙে পড়েছে, তাতে নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছিল। নিম্ন মানের ইট, সুড়কি ও সিমেন্ট দেওয়া হয়েছিল বলে পুলিশি তদন্তে উঠে এসেছে।

 

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক