অনুব্রতের ছবিতে রঙ দিয়ে দোল উৎসবে মাতল সিউড়িবাসী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ দোল উৎসব। গোটা বাংলার মানুষ এদিন মেতে উঠছে উৎসবে। তবে এবার দোলের বীরভূমে থাকতে পারলেন না অনুব্রত মণ্ডল। কারণ, তিনি  বর্তমানে তিহার জেলে বন্দি রয়েছেন । তাই এবছর দোল উৎসবে তাঁকে কাছে পায়নি  বীরভূমবাসী । সেই জন্য উৎসবের দিনে কেষ্টদার ছবি এখন ভরসা এলাকাবাসীদের। তাই দোলের দিন বীরভূম জুড়ে অনুব্রত বিরাট কাটআউট দাঁড় করানো হয়েছে। আর তাতেই লেখা আছে ‘হ্যাপি হোলি’।

এদিন অনুব্রত ছবিতে আবির লাগিয়ে হোলি খেলা শুরু করে তৃণমূল কর্মীরা। সেই সময় উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও অন্য তৃণমূল কর্মীরা। আগে কেষ্টদাকে আবির দিয়েই দোল উৎসবে মাতেন  গোটা সিউড়িবাসী। একথায় দোল উৎসবের দিন গোটা সিউড়িবাসী থেকে দলীয় কর্মীরা তাদের প্রিয় ‘কেষ্টদা’ কে ভোলেনি।

উল্লেখ্য, গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে প্রথম গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাঁকে  বোলপুরে নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার করে। বর্তমানে এখন তাঁর ঠিকানা তিহার জেল। তবে জামিন চেয়ে বারবার সরব হয়েছে অনুব্রত। গত বছরের জানুয়ারি মাসে গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ বীরভূমের দাপুটে তৃণমূল নেতাকে প্রভাবশালী আখ্যা দিয়ে তথ্য-প্রমাণ লোপাট হতে পারে বলে জানিয়ে জামিন আর্জি খারিজ করে দেয় ।

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের