অর্থ পাচারের অভিযোগে কেরলের মুখ্যমন্ত্রীর মেয়ের বিরুদ্ধে মামলা ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: লোকসভার ভোট যত এগিয়ে আসছে ততই বিরোধী শিবিরের নেতা-নেত্রীদের বিরুদ্ধে ‘অতিসক্রিয়’ হয়ে উঠেছে মোদি সরকারের ‘পোষ্য’ ইডি। এবার অর্থ পাচারের অভিযোগে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের কন্যা বীনা বিজয়নের বিরুদ্ধে মামলা দায়ের করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে বীনার মালিকানাধীন একটি তথ্য-প্রযুক্তি সংস্থার বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। একটি পানীয় জলের সংস্থা থেকে কেরলের মুখ্যমন্ত্রীর কন্যার সংস্থায় অর্থ সরানো হয়েছে অভিযোগ তুলে ওই মামলা দায়ের করা হয়েছে।

পিনরাই বিজয়নের কন্যার বিরুদ্ধে অভিযোগ,  ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে তাঁর মালিকানাধীন এক্সালজিক সলিউশনকে ১ কোটি ৭২ লক্ষ টাকা দিয়েছে কোচি ভিত্তিক পানীয় জল প্রস্তুতকারী সংস্থা কোচিন মিনারেল অ্যান্ড রুটাইল লিমিটেড (সিএমআরএল)। শুধু তাই নয়, কোনও পরিষেবা ছাড়াই প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেরলের মুখ্যমন্ত্রীর কন্যার সংস্থাকে সিএমআরএল পাঠাত বলেও অভিযোগ উঠেছিল।

ওই অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্ত সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও)। ওই তদন্ত খারিজ করার আর্জি নিয়ে কর্নাটক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এক্সালজিক সলিউশন। যদিও তাতে লাভ হয়নি। বীনা বিজয়নের সংস্থার আর্জি খারিজ করে দিয়েছিল কর্নাটকের উচ্চ আদালত। চলতি বছরের জানুয়ারি মাসেই বিধানসভায় দাঁড়িয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন দাবি করেছিলেন, ‘তার স্ত্রীর অবসরকালীন পাওনা টাকা দিয়েই মেয়ে তথ্য প্রযুক্তি সংস্থা খুলেছিল। তার এবং তার পরিবারের নামে তোলা অভিযোগ সর্বৈব মিথ্যা।’

ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরে সভার অনুমতি দিল দিল্লি পুলিশ

মায়ের মৃত্যুর খবর শুনে মৃত্যু ছেলেরও, পাশাপাশি দেওয়া হলো কবর

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা