ঝামেলা মেটাতে দিল্লি পুলিশের হাতিয়ার বিরাট-গম্ভীরের আলিঙ্গন

Share:

নিজস্ব প্রতিনিধি : ঝামেলা মেটাতে বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের আলিঙ্গনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করল দিল্লি পুলিশ। সম্প্রতি জনসচেতনতা বাড়াতে দিল্লি পুলিশ সোশ্যাল মিডিয়ার কোহলি-গম্ভীরের আলিঙ্গনের ভিডিও পোস্ট করেছে।

দিল্লির বুকে দুই পক্ষের মধ্যে কোনও ঝামেলা হলে তা মেটাতে ১১২ ডায়েল করা নিয়ে প্রচার শুরু করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করা হয়েছে, তাতে বলা হয়েছে, ‘কিসি ভি প্রবলেম মে মদত কে লিয়ে ১১২ হে তৈয়ার। ঝগ়ড়া হুয়া? ডায়েল ১১২ অউর ঝগড়া কো শান্ত করো। কোয়ি ভি ঝগড়া বিরাট ইয়া গম্ভীর নেহি’। এই লেখাটির সঙ্গে সঙ্গে বিরাট ও গম্ভীরের মধ্যে আলিঙ্গনের ভিডিওটিও পোস্ট করা হয়।

উল্লেখ্য, বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যে পারস্পরিক বিবাদ সর্বজনবিদিত। ২০২৩ সালের আইপিএলে গম্ভীর যখন লখনউ সুপার জায়েন্টের মেন্টর ছিলেন, তখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। দুজনের মধ্যে এই বিবাদ সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিল। তবে শুক্রবার রাতে কেকেআরের বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে অন্য চিত্রই দেখা গেল। খেলা চলাকালীন কুলিং ব্রেকের সময় কোহলি ও গম্ভীর দুজন দুজনকে আলিঙ্গন করে সৌহার্দ্য বিনিময় করে। দুজনের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এবার সেই ভিডিওকেই নিজেদের কাজে ব্যবহার করল দিল্লি পুলিশ।

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর