হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের  ময়দানে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। গোটা বিশ্ব মুখিয়ে থাকে এই দুই দেশের খেলা দেখবে বলে। রবিবার (৮ নভেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণের দিকে স্বাভাবিক ভাবেই নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। রুদ্ধশ্বাস লড়াই শেষ জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তানের তরুণরা। ২০৮ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। সেই রান তাড়া করতে নেমে প্রথমে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। তবে সেই ধাক্কা সামলে জয়ের নেপথ্যে কারিগর হয়ে ওঠেন হামজা জাহুর। ১১ বল বাকি থাকতেই জয় হাসিল করে নেয়।    

ভারতের দেওয়া রান তাড়া করতে নামার পর দ্বিতীয় ওভারে পাকিস্তান  ধাক্কা খায়। সেই ধাক্কা দেন ধীরাজ সুদ। তিনি আউট করেন জাহাঙ্গির বিলালকে (৫)। তারপরেই উসমান খানকে (১৬) ফেরান মোহিত উলভা। ঠিক তার পরেই আবদুল কাদিরকে (২০) ফেরান মানল চৌহান । পাক অধিনায়ক ফারহান ইউসুফকে (২) ফেরান কাব্য প্যাটেল।  আহমেদ হুসেনকে বোল্ড করেন মানল চৌহান। তবে হাসান দ্বার ও হামজা জাহুরের জুটি বাজিমাত করে।  হাসান দ্বার ৩৪ রান করে ফিরলেও হামজা একা হাতে ম্যাচ বের করে আনেন। মহম্মদ শ্যামকে ফেরান মোহিত উলভা। তবে তাতে লাভ কিছুই হয়নি। হামজা এদিন ১০০ রান করে অপরাজিত থাকেন। ৪৮ ওভার ১ বলে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। 

আরও পড়ুন: রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

ভারতীয় দলের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই শূন্য রানে আউট হন অধিনায়ক লক্ষ্য রায়চন্দনীর। আলি রাজার বলে বোল্ড হন তিনি। তারপরেই আলি রাজা ভিকে ভিনেথকে আউট করেন, যিনি মাত্র ৮ রান করেছিলেন। সহ-অধিনায়ক যশবর্ধন চৌহানও (১) তেমন কিছু করতে পারেননি। রিজওয়ানুল্লাহর শিকার হন। যশবর্ধনের আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল ২২/৩। আর্যাভীর শেহবাগ (২২) ক্রিজে থিতু হলেও নাকাব শফিকের বলে সুইপ শট খেলতে গিয়ে আউট হন। তারপরেই নাকাব শফিক ১০ রানে অন্বয় দ্রাবিড়কে আউট করেন। অন্বয় আউট হওয়ার পর, অর্জুন রাজপুত ও মানাল চৌহান ষষ্ঠ উইকেটে ৬৪ রানের জুটি গড়ে ভারতকে ম্যাচে ফেরায়। মানাল চৌহান (১১ রান) আউট হলেও অর্জুন রাজপুত তাঁর দুর্দান্ত ব্যাটিং অব্যাহত রেখে মাত্র ৮০ বলে শতরান পূর্ণ করেন। অর্জুন ৮৫ বলে ১০৭ রান করে আউট হন। লোয়ার অর্ডারে কাব্য প্যাটেল করেন ২৩ রান। পাকিস্তানের হয়ে আলী রাজা, রিজওয়ানুল্লাহ ও নাকাব শফিক প্রত্যেকে তিনটি করে উইকেট নেন।

 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪