ব্যারাকপুরজুড়ে পড়েছে পোস্টার, বাঙালি সাংসদ চাই এবার

যে অর্জুন ব্যারাকপুর শিল্পাঞ্চলের শেষ কথা হয়ে উঠেছিলেন, সেখানেই শয়ে শয়ে বাড়িতে পড়েছে পোস্টার, ‘বাঙালি সাংসদ চাই এবার’।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০০৯ সাল থেকে ব্যারাকপুর সাংসদ হিসাবে পেয়ে এসেছে অবাঙালিকে। ২০০৯ থেকে ২০১৯, টানা ১০ বছর ব্যারাকপুরের তৃণমূল সাংসদ ছিলেন দ্বিনেশ ত্রিবেদী। উনিশে তাঁকে হারিয়ে জয়ী হন অর্জুন সিং(Arjun Singh)। তিনিও অবাঙালি। তবে তিনি জিতেছিলেন বিজেপির প্রার্থী হয়ে। এবার সেই ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকাজুড়ে শনি সকাল থেকেই বাড়িতে বাড়িতে পড়েছে বড় বড় পোস্টার(Postar), ‘বাঙালি সাংসদ চাই এবার’। লক্ষ্য যে তৃণমূল প্রার্থী(TMC Candidate) প্রার্থ ভৌমিক(Partha Bhowmick) সেটা অস্বীকার করার জায়গা নেই। কেননা অর্জুন এবারেও বিজেপির টিকিটেই(BJP Candidate) ব্যারাকপুরের ভোটে দাঁড়িয়েছেন। যদিও তাঁর ওপর ভরসাই নেই খোদ বিজেপির একশ্রেনীর নেতাকর্মীদের। তাঁরা কার্যত বসেই গিয়েছেন। তবুও যে অর্জুন ব্যারাকপুর শিল্পাঞ্চলের শেষ কথা হয়ে উঠেছিলেন, সেখানেই যদি শয়ে শয়ে বাড়িতে পোস্টার পড়ে ‘বাঙালি সাংসদ চাই এবার’, তাহলে ধরে নিতেই হয় এই লড়াই এখন আর শুধু রাজনীতির ময়দানে দাঁড়িয়ে নেই। এর অন্দরে রয়েছে বাঙালি-অবাঙালি দ্বন্দ্ব।

আমডাঙা, বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া এবং ব্যারাকপুর – এই ৭ বিধানসভা কেন্দ্র নিয়ে ব্যারাকপুর লোকসভা(Barracpur Loksabha) কেন্দ্রের গঠন। উনিশের ভোটে এই ৭টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বীজপুর, নৈহাটি, ভাটপাড়া ও জগদ্দল থেকে লিড পেয়েছিলেন অর্জুন। শেষমেষ ১৪ হাজার ভোটে জিতে যান তিনি। এর মধ্যে তাঁর নিজের এলাকা ভাটপাড়া থেকে তিনি প্রায় ৩০ হাজার ভোটের লিড পেয়েছিলেন যা তাঁকে জয়ের মুখ দেখিয়েছিল। একই সঙ্গে একটা আবেগও কাজ করেছিল সেবার। অর্জুন দীর্ঘদিনের তৃণমূল নেতা। দলের অতিবড় দুর্দিনেও তিনি দল ছাড়েননি। কিন্তু দল তাঁকে ব্যারাকপুরের সাংসদ করতে চায়নি। তার জেরেই অর্জুনের দলত্যাগ। কিন্তু তার জেতার পরে ভাটপাড়ায় যে সংঘর্ষের ঘটনা ঘটে সেই ঘটনার ক্ষত আজও বয়ে নিয়ে চলেছে সমগ্র ব্যারাকপুর শিল্পাঞ্চল। তারপর থেকেই এই শিল্পাঞ্চলে প্রকট হয়েছে বাঙালি আর অবাঙালির লড়াই। একদিকে বাংলা ভাষী মানুষ অপরদিকে হিন্দি ভাষী মানুষ। পরিসংখ্যান বলছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রায় ৪০ শতাংশ ভোটার হিন্দিভাষী। বাকি ৫০ শতাংশ বাঙালি। ১০ শতাংশ উর্দু ভাষী।

স্বাভাবিক ভাবেই এদিন সকাল থেকেই আমডাঙা থেকে বীজপুর, নৈহাটি থেকে ভাটপাড়া, নোয়াপাড়া থেকে ব্যারাকপুরে যে ভাবে বাড়িতে বাড়িতে ‘বাঙালি সাংসদ চাই এবার’ পোস্টার পড়েছে তাতে অর্জুনের সিংয়ের কাছে কখনই সুখানুভূতি এনে দেবে না। এলাকার অভিজ্ঞদের দাবি, যে মেশিনারির ওপর ভর দিয়ে অর্জুন উনিশের ভোটে জিতেছেন, সেই মেশিনারি এখন তৃণমূলের হাতে। সেই জন্যই একুশের ভোটে বিজেপি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা অর্জুনের নিজের এলাকা ভাটপাড়া ভিন্ন আর কোথাও জিততে পারেনি। অর্জুন নিজেও বিজেপি প্রার্থীদের জেতাতে পারেননি। সেই মেশিনারি যে এখনও তৃণমূলের হাতেই রয়েছে তারই নমুনা এই পোস্টার। তাঁরাই পার্থকে জেতাতে বাঙালি আবেগ উস্কে দিয়ে এই পোস্টার ছড়িয়ে দিয়েছেন বাড়িতে বাড়িতে। অনেকের অভিমত এর পিছনে কাজ করছে বাংলা পক্ষ’র মতো সংগঠনও। সব মিলিয়ে বাঙালি ভোট এবার এককাট্টা হতে চলেছে বিজেপির বিরুদ্ধে, অর্জুন সিংয়ের বিরুদ্ধে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু